এটা কি দলের মনোবল ভেঙ্গে দেওয়ার চক্রান্ত!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ স্কোয়াডের জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিনকে নাকি দেশে ফেরত পাঠানো হচ্ছে পরপর দুইরাত টীম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েও রাত ১০ টার পর হোটেলের বাইরে কাটানোর অভিযোগে। এদিকে অন্য একটি পত্রিকায় দেখলাম দুইরাত হোটেলের বাইরে সন্দেহজনক চলাফেরা করার কারণে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের অভিযোগের ভিত্তিতেই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বোর্ড সভাপতি থেকে শুরু করে বেশ কয়েকজন পরিচালক ক্রিকেট বোর্ডের খরচে অস্ট্রেলিয়ায় বিলাসী জীবন যাপন করছে। একজন ক্রিকেটার পরপর দুইরাত নিয়ম ভঙ্গ করে হোটেলের বাইরে গেল অথচ আমাদের ভিআইপিদের কারও চোখে পড়ল না এটা দুঃখজনক। তাহলে এত টাকার অপচয় করে তারা আসলে সেখানে কি জন্য রয়েছেন সেটার জন্য তাদের জবাবদিহি করা উচিত।
এদিকে বোর্ডের পক্ষ থেকে যেহেতু শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে সেহেতু কিছু পত্রিকার আগ বাড়িয়ে অন্তত বিশ্বকাপ চলাকালীন সময়ে দুর্নীতির অভিযোগ ফলাও না করে ছাপানো উচিত ছিল। কারণ এই মুহুর্তে এধরনের অভিযোগ চাউর হয়ে উঠলে দলের খেলায় মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পত্রিকাগুলোকেও দেশের স্বার্থে অসময়ে প্রমাণ ছাড়া এধরনের অভিযোগ না প্রকাশ করে বিশ্বকাপের পরে এধরনের খবর প্রকাশ করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন