somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রীর যৌন নির্যাতন ও আমার আত্ম জিজ্ঞাসা৷

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল পুরনো ঢাকার লালবাগে ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনা চরম দুঃখজনক এবং আমাদের নীতিনৈতিকতা কতটা নিচে নেমেছে তা স্মরণ করিয়ে দেয় ভারতের রাজপথে সেই ঘৃণ্য যৌন নির্যাতনের ঘটনাকে৷ তবে মেয়েদেরও এবিষয়ে যথেষ্ট সচেতন হওয়া কর্তব্য৷

নির্যাতনের ঘটনা পড়ে মনে হল মেয়েটি যথেষ্ট সচেতন না থাকায় নির্যাতনকারীদেরকে কাজকে অনেক সহজ করে দিয়েছে৷ মেয়েটির বাড়ি বরিশালের মুলাদীতে৷ থাকে মিরপুরের একটি মেসে৷ পড়ে নবম শ্রেণীতে৷ ঘটনার দিন বিকালে বেড়াতে গিয়েছিল পুরানো ঢাকায় বন্ধুর বাড়িতে৷ রাতে সেখান থেকে ছেলেটির এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়৷ সেখান থেকে রাত ১টার দিকে তারা তাদের আরেক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বের হয়৷ এসময় শহীদ নগর লোহার ব্রিজের পাশে দাড়িয়ে রেখে বন্ধু পানি আনতে যায়৷ তখন তিন যুবক এসে মেয়েটিকে ধরে নিয়ে যায়৷

ঘটনার সব কিছুই যেন গোলমেলে৷ ঐসময়ে নিরাপদ না জেনেও একটি মেয়ের এভাবে দাড়িয়ে থাকা কতটা যুক্তিযুক্ত? অপরাধীরা অন্যায় করেছে এটা নিঃসন্দেহে বলা যায়৷ তাই বলে এত রাতে কিভাবে নির্বোধের মত একটি মেয়েকে একাকী রাস্তায় দাড় করিয়ে রেখে তার বন্ধু চলে যায়? আমাদের সমাজব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থার যে অবস্থা, তাতে নিজেকেও যথাসম্ভব নিরাপদে রাখা উচিত৷ আমি একজন ছেলে হয়েও এত রাতে নির্জন স্থানে চলাফেরা করতে ভয় পাই৷ অথচ একটি মেয়ে কেন সেখানে যাবে?

মেয়েটি নাকি বলেছে তারা খুব শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিল৷ নবম শ্রেণীর একজন ছাত্রী কিভাবে বিয়ে করবে? সে তো এখনও শিশু৷ নারীবাদীরা ১৮ বছরের নিচে বিয়ের আইন তৈরিতে কোন অবস্থায়ই রাজি নয়৷ তাহলে এক্ষেত্রে কি হবে? আমাদের নৈতিক অবক্ষয় ছেলেমেয়ে সবার ক্ষেত্রেই মারাত্মকভাবে ঘটেছে৷

আমি শুধু মেয়েটিরই দোষ দিচ্ছি না৷ অপরাধীদের সঠিক শাস্তি হোক সেই দাবী করছি৷ তবে আমাদের প্রত্যেকেরই নিজেকে নিরাপদ রাখা ও নীতিনৈতিকতা ঠিক রাখা অতি জরুরী৷
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×