প্রবাস কতটা কঠিন এটা প্রবাসীরাই বুঝে৷ প্রতিটি পদে পদে সমস্যা৷ ভাষাগত, বর্ণগত, পরিচিতিগত, ভিনদেশী, কাজকর্মে বৈষম্য, সংস্কৃতিগত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে সমস্যা নিয়ে চলতে হয় প্রবাসীদের৷
রাতের বেলা একাকী সময় কাটাতে গেলেই মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, বন্ধু বান্ধবের কথা, আত্মীয়স্বজনের কথা, প্রিয়জনের কথা৷ ভাবতে ভাবতেই চোখের কোণে নিজের অজান্তেই কখন যে পানি চলে আসে অনেকেই টের পায় না৷
শুধুমাত্র পরিবারকে সুখী রাখতে, নিজের কর্মসংস্থান খুঁজতে সবকিছু রেখে সুদুর প্রবাসে নিরানন্দে একাকী কাটিয়ে দিতে হয় বছরের পর বছর৷ ঈদে পরিবারের প্রত্যেকে যেন নতুন পোশাক পায়, ভালভাবে ঈদ করতে পারে এজন্য কতই না প্রচেষ্টা থাকে৷ পরিবারের সদস্যরা কে কি কিনল এগুলো নিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়৷ কিন্তু বেশিরভাগ সময়ই প্রবাসী নিজের জন্য কিছুই কিনে না৷
বাড়ির সবাই নিজেদের চাহিদামতো সব কিছু না পেলে এ আবদার সেই আবদার করতেই থাকে৷ কিন্তু একজন প্রবাসী নিজের জন্য কি করছে তা জানতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের মনে থাকে না৷
"ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ৷" ছেলেবেলায় বহুল পঠিত ভাব সম্প্রসারণের উৎকৃষ্ট উদাহরণ এই প্রবাসীরা৷
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




