বাংলাদেশে বেশ কিছু সাইনবোর্ডধারী 'জাসদ', 'বাসদ', 'ওয়াকার্স পার্টি' ইত্যাদি নামে কথিত বামপন্থী দল আছে৷ এসব দলের আসল উদ্দেশ্য কি তারা নিজেরাও জানে না৷ সমাজতন্ত্রের বুলি আওড়ালেও বাস্তবে সমাজতন্ত্রের মতাদর্শে গণতান্ত্রিক উপায়ে শুধু বাংলাদেশ কেন আধুনিক বিশ্বের কোন দেশেই সমাজতান্ত্রিক সরকার গঠন অলীক কল্পনা৷
এই দলগুলো শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব হয়ে নির্বাচনে কোন একটি দলের সাথে দরকষাকষি করে ক্ষমতার সাথী হয়ে কিছু ভাগবন্টনের অংশীদার হওয়াই এসব দলের মূল লক্ষ্য৷ আর বাস্তবেও এসব দল ক্ষমতা ও ভাগ বন্টনের লোভে যেকোন আদর্শের দলের সাথে যুক্ত হয়ে জোট গঠন করতে পারে৷
জনস্বার্থহীন, অস্তিত্বহীন ও অবাস্তব ধারণার এই দলগুলোকে যতদ্রুত সম্ভব রাজনীতি থেকে বিদায় করাটাই বেশি যুক্তিযুক্ত৷ কারণ এসব দল সমাজকে কিছুই দিতে তো পারবেই না সাথে সাইনবোর্ডধারী নেতারা শুধু জনগণের সম্পদ লুটে খাওয়ার ধান্দা খোঁজায় ব্যস্ত৷
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



