দেশ এগিয়ে যাচ্ছে তবে........
৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল কিডনি পাঁচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব৷ সাথে দুইজন ভুক্তভোগীকেও আটক করেছে৷ চক্রটি নিয়মিত এই কাজ করে আসছে দীর্ঘদিন থেকে৷ আর কিডনি নেওয়ার পর তাদের হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতার হওয়া এই চক্রের সদস্যরা৷
আটক হওয়া ভুক্তভোগী দুই ব্যক্তি যাদের কিডনি নেওয়ার জন্য আনা হয়েছিল তারা জানিয়েছে কিডনি দিলে তাদের অটোরিকশা কিনে দিবে বলে অভাবের তাড়নায় তারা কিডনি দিতে আগ্রহী হয়েছে৷ মানুষের অভাবটা কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতে সত্যি কষ্ট হয়৷
দেশ যে এগিয়ে যাচ্ছে এটা তার ক্ষুদ্র প্রমাণ৷ এগিয়ে যাচ্ছে তবে সেটা উল্টা দিকে৷ আর দেশ তো এখন মধ্যম আয়ের দেশ৷ এখন মানুষের কোন অভাব নাই৷ তবে শুধু কিডনি বিক্রি করে অভাব মোচন করতে গিয়ে বুড়িগঙ্গায় ঠায় হয়৷
অভাবের তাড়নায় কর্মসংস্থানের আশায় এবং ভাগ্যান্বেষণে যখন মানুষ অবৈধ পথে সাগর পথে বিদেশে পাড়ি দিতে গিয়ে সাগরেই প্রাণ হারায় তখন অনেকেই ক্ষোভের সুরে বলে অতি লোভের কারণে তারা প্রাণ দিয়েছে৷ দেশে তাদের কর্মসংস্থান না থাকায় পরিবারের সদস্যদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার আশায় তারা বিদেশে পাড়ি জমাচ্ছে এটা কেউ ভাবতে চায় না৷
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন