
ছবিতে দেখা যাচ্ছে, পরকালের পাসপোর্ট দেখতে অবিকল বাংলাদেশের পাসপোর্ট এর মতো। তার মানে এই চক্র বাংলাদেশের পাসপোর্ট বানাতে সক্ষম কিংবা তাদের সেই অভিজ্ঞতা আছে। মাথার মধ্যে নানান প্রশ্ন তৈরি হচ্ছে; এই পাসপোর্ট কার জন্য? কি কাজে ব্যবহৃত হয় কিংবা হবে? আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্য তৈরি করা হয়নি তো?
বেশ কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়লো, একজন আত্মঘাতী বোমা হামলাকারী কিশোরের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে; ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে; রক্তক্ষরণের ফলে যে কোনো সময় মৃত্যু হতে পারে। উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করছে, হঠাৎ জ্ঞান ফিরে পেলে সে জিজ্ঞেস করছে,
-আমি কোথায়? হুরপরীরা কই? হুজুরে কই?’
-কোন হুজুর?
-আমাগো মাদ্রাসার বড় হুজুর। টিফিন ক্যারিয়ারের বাটির মধ্যে বোমা দিয়া কইছে, ‘তুমি যাও, আমি আসতেছি, দেখা হবে বেহেস্তে...শীঘ্রই।’
এসব কথা ভাবতে ভাবতে কল্পনায় সেই মৃত্যুপথযাত্রী অবুঝ কিশোরের মুখটি আবছা আবছা দেখতে পেলাম। তার জন্য ভীষণ মায়া হলো। এসব কিশোরের পরিচয় কি? তাদের ঠিকানা কোথায়? যদ্দুর জানি, তারা অধিকাংশই এতিম-মিসকিন।
কি পাকিস্তান অথবা আফগানিস্তানের অপেক্ষায় আছেন তো???
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



