যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বিএনপির সবসময়ের দাবী, বিচারটি অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে, কারন হিসাবে তারা দলটিকে একজন মুক্তিযুদ্ধার নেতৃত্বে গড়া উল্লেখ করে, তাই তারা নৈতিকভাবে এই বিচারের বিপক্ষে অবস্থান নিতে পারে না। তাদের দলে অনেক মুক্তিযুদ্ধা এখনও অবস্থান করছেন, যদিও স্বাধীনতার পর ভাগ বাটোয়ারার অভিমানের অভিযোগ আছে তাদের অনেকেরইউপর। যাই হোক, বিচারের ব্যাপারে বিএনপির যদি, কিন্তু বুঝতে জাতির দেরী হয়নি, তাই তারা আন্দোলনে হাল পায়নি, অনেকের ধারনা ছিল, এ থেকে শিক্ষা নেবেন খালেদা, কিন্তু তা ও শেষ পর্যন্ত হলো না, আজ জামাতের ইফতারে গিয়ে মুক্তিযুদ্ধাদের বুদ্ধাঙুলী দেখালেন,

যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ তাহকীক ও আলী আহসান মাবরুর, দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী, মৃত্যুদণ্ডে দণ্ডিত এম কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী ও হাসান ইমাম, মৃত্যুদণ্ডে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামীল এবং যুদ্ধাপরাধের মামলার আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও শিশির মুহাম্মদ মনির এই ইফতার অনুষ্ঠানে ছিলেন। তারা এক টেবিলে বসে ইফতার করেন।
এরপর ও রাজনীতিতে খালেদার উত্থান অথবা অবিসম্ভাবী পতন দেখার অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



