ফেসবুক আর বিভিন্ন নেটে বলা হচ্ছে শতাধিক লোক হত্যা করা হয়েছে। বিষয়টি আল্লাহ ও রসুলই ভাল জানেন। কিন্তু রাতের ঘটনার আগে মতিঝিল আর গুলিস্তানের আশপাশে আগুন লাগানোর ঘটনা প্রমাণ করে কথিত হেফাজতিরা শহরটাকেই জ্বালিয়ে দিতে চেয়েছিল। হয়ত আশেপাশে মাদ্রাসা ছিল না।
আমার প্রশ্ন হলো যারা আমাদের আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায় তাদের নিরাপত্তা কিভাবে দেয়া যাবে ?
খালেদা জিয়া তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য মরিয়া হয়ে গেছেন। তায় ‘ শত্রুর শত্রু আমার বন্ধু’ ভেবে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এ ভ্যাম্পায়ার যে তাকেও খাবে তা বলা্য় বাহুল্য।
সরকারের জন্য এটা একটা এসিড টেস্ট।
১। দীর্ঘ মেয়াদী কর্মসুচির মাধ্যমে জনগণের ক্ষোভ কমাতে হবে।
২। রাস্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে দূনীতি তা বন্ধের জন্য জন্য ত্বরিত ব্যবস্থা নিতে হবে।
৩। দক্ষ নেতাদের পার্টিতে সুযোগ দিতে হবে
আর তা না হলে কওমী মাদ্রাসার নেতারাই দেশের নেতা হবে সেটায় অংক বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


