নির্বাচনের সময় প্রার্থীরা খুবই নাজুক অবস্থার মধ্যে থাকেন। তাই তারা প্রত্যেকের দ্বারে দ্বারে ভোট ভিক্ষার জন্য যান। স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থিদেরও বিভিন্ন কওমী মাদ্রাসায় যেতে হচ্ছে। এবং মাদ্রাসার শিক্ষকরাও তাদের একচোট নিচ্ছেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রাজনীতিতে ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে। একারণে মাথায় টুপি হাতে তসবিহ নিতেই হয়।
সম্ভবত একারণেই কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন নিজেই সরকার পতনের খেলায় (বিএনপি জামাতের প্ররোচনাই) নেমে পড়ে। এখন সুবিধা করতে না পারলেও তাদের প্রভাব রয়েছে, যা অন্য ধর্ম ভিত্তিক সংগঠনগুলোরও রয়েছে। বিষয়টি আগামী নির্বাচনে লক্ষ্য করা যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে-ভোট বিনপি-জামাতের পক্ষে গেলে ইলেকশন ঠিক আছে বলা হবে আর আওয়ামী লীগের পক্ষে গেলে বলা হবে ব্যাপক কারচুপি হয়েছে। ফলে বিষয়টি কোন সরল সমাধান নাই।
কথিত হেফাজতিদের ভোট আওয়ামী লীগের পক্ষে যাবে না এটা বলা খুব সহজ। তবে প্রার্থীদের সকলের কাছেই যেতে হয়। এটাই সৌজন্য।
আশঙ্কা করা হচ্ছে সিলেটে কামরানের জন্য হেফাজত ইস্যু খুব বিব্রতকর হবে। সিলেটবাসীরা বেশির ভাগ যদি হেফাজতের ১৩ দফার সমর্থক হয় তাহলে তারা কামরানের বিপক্ষে ভোট দিবেন। বাংলাদেশের বেশিরভাগ মুসলিম ধর্মপ্রান কিন্তু ধর্মান্ধ না, সুতরাং ফলাফল হেফাজতের ১৩ দফার পক্ষে যাবে না। তবে সব কিছুর জন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। বাকিটা আল্লাহ্ ভাল জানেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



