আইএসআই-এর রুপি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইএসআই-এর সাবেক প্রধান আসাদ দুররানির দেয়া এফিডেভিটের একটি অনুলিপি পেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯শে মার্চ এর একটি কপি পৌঁছেছে বাংলাদেশ হাইকমিশনে। গতকাল এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন দ্য নিউজ। এর রিপোর্টের শিরোনাম- ‘দুররানি ডিনাইস ফান্ডিং বিএনপি পোল ক্যাম্পেইন ইন ১৯৯১’। রিপোর্টটি লিখেছেন মারিয়ানা বাবর। এতে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষক সাদেক খান বলেন- বাংলাদেশ সরকারের হাতে অনুলিপি পৌঁছানোর পর তাতে দুররানির বক্তব্যে বাংলাদেশ বা বিএনপি’র কোন প্রসঙ্গ না থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বা সরকার এ প্রসঙ্গে নীরব হয়ে গেছে। তারা এ ইস্যুটিকে ধামাচাপা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানে ‘মেহরানগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত একটি মামলায় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই’র সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আসাদ দুররানি সমপ্রতি দেশটির সুপ্রিম কোর্টে হাজির হয়ে এফিডেভিট আকারে বক্তব্য দেন। পরে একজন ভারতীয় সাংবাদিক এ এফিডেভিটের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে রিপোর্ট করেন, আইএসআই’র সাবেক প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ’৯১-এর নির্বাচনে তহবিল যোগান দিয়েছে। এ খবরটি বাংলাদেশে একটি জাতীয় দৈনিক প্রকাশ করলে বিএনপি’র বিরুদ্ধে ‘একাত্তরের পরাজিত শক্তির কাছ থেকে টাকা খাওয়া’র অভিযোগে বক্তব্য দিতে শুরু করে সরকারি দল আওয়ামী লীগ।
Ref: মানবজমিন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



