somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকি টাকা গেল কোথায় ????

১২ ই এপ্রিল, ২০১২ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িতে ছিল চার কোটি ৭০ লাখ টাকা। এপিএস-এর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে এমন তথ্য। অথচ আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মুচলেকা দেয়ার সময় বিজিবি’র কাছে বলা হয়, গাড়িতে ছিল মোট ৭০ লাখ টাকা। তাই এখন চার কোটি টাকার গরমিল স্পষ্টত দেখা যাচ্ছে। বাকি টাকা কোথায় গেল? এমন নানা প্রশ্ন এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। সদ্য ৩৫ লাখ টাকা দিয়ে কেনা নিজের লেটেস্ট মডেলের গাড়িটি রেখে মন্ত্রীর দপ্তরের গাড়িটিকে টাকা লেনদেনের নিরাপদ যানবাহন হিসেবে মনে করেছিলেন এপিএস।

এজন্য নিজের গাড়ি রেখে তিনি মন্ত্রীর দপ্তরের গাড়ি নিয়ে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে, আটক হওয়া গাড়িতে চার কোটি ৭০ লাখ টাকা ছিল। ওমর ফারুক জানিয়েছিলেন ২৫ থেকে ৩০ লাখ টাকার কথা। অথচ একেক সময় একেক কথা বলছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলওয়েতে ওয়েম্যান, নাম্বার টিকার, খালাসি, জুনিয়র অডিটরসহ বিভিন্ন পদে ৭৫০০ লোক নিয়োগ চলছে। এ নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছিল ব্যাপক নিয়োগ-বাণিজ্য। চাকরিপ্রার্থীর কাছ থেকে এক থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেয়া হয়। ওই ঘুষের টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ইউসুফ আলী মৃধা ও পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার তোফাজ্জেল হোসেন। পূর্বাঞ্চলের ঘুষের টাকারই একটি অংশ নিয়ে তারা মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। ওদিকে এপিএসের এ টাকা প্রসঙ্গে সারা দেশে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা এ নিয়ে খোঁজ খবর নেন। কোন কোন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে তৃপ্তির ঢেকুর তুলতে শোনা গেছে। তারা বলেন, দুর্নীতিবাজের সব সময় শাস্তি পাওয়া উচিত। এপিএস কার স্বার্থে দুর্নীতি করেছে এটা এখনই দেখা উচিত।
এপিএসকে বরখাস্ত করলেন সুরঞ্জিত: অর্থ কেলেঙ্কারির পর সমালোচনার মুখে নিজের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে বরখাস্ত করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারুজ্জামান গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে (ফারুক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকালে চিঠি জারি করা হয়েছে, এটা আমিই স্বাক্ষর করেছি। বুধবার (গতকাল) সকাল থেকে তা কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার রাতে ফারুককে বহনকারী একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তা নিয়ে বেশ গুঞ্জন চলছে, সমালোচনায় পড়েছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম মন্ত্রী হওয়া সুরঞ্জিতও। ওই টাকার উৎস এবং তাদের আটক হওয়ার খবর নিয়ে মন্ত্রী স্পষ্ট কিছু না বললেও তিনি ওই ঘটনার জন্য গাড়ির চালককে দায়ী করেছেন।

এপিএসের নানা সম্পদ ও যে কারণে বিগড়ে যান চালক: গাড়িচালক আলী আজম এক লাখ টাকা চেয়েছিলেন। এর মধ্যে ফারুক তাকে ৫০ হাজার টাকা ভাগ দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারা চালককে ১০ হাজার টাকা দেন। এ নিয়ে পিএস ও চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালক গাড়িটি বিজিবি’র সামনে নিয়ে যায়। ওদিকে এপিএস ওমর ফারুক কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। মোহাম্মদপুরে রয়েছে তার বাড়ি। বর্তমান মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরই তিনি এ বাড়ি কেনেন। তার রয়েছে লেটেস্ট মডেলের গাড়ি। নিজের গ্রামের বাড়ি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার জায়গা রয়েছে।
যেসব পদ নিয়ে টাকা সংগ্রহ: রেলওয়েতে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে ১৮২, অফিস সহকারী পদে ৪১২, খালাসি পদে এক হাজার ৪৪১, সুইপার পদে ২৪৮, ট্রলিম্যান পদে ১৪৩, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০, চৌকিদার পদে ১১২, এটেডেন্ট পদে ১৪৩ এবং জুনিয়র অডিটর পদে ১২৪ জনের নিয়োগ নিয়েই টাকা সংগ্রহ করা হয়েছে। ওদিকে পূর্বাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ৬৮ পদে ৭২৭৫ জন কর্মচারী নিয়োগে অনিয়ম হচ্ছে বলে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন রেলওয়ে সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল খালেক। এ ছাড়া লোক নিয়োগে অনিয়মের কথা উল্লেখ করে গত ২৫শে ডিসেম্বর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে রেজিস্টার্ড ডাকযোগে একটি অভিযোগপত্র পাঠান ভিশন-২০২১ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ মাসুদ চৌধুরী।

Ref: Daily Manab jamin

Click This Link

More Interesting Links:

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×