আমি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
সবকিছু মিলিয়ে আমি লাখ খানেক টাকা বেতন হিসেবে পাই; কিন্তু তাতে আমার চলে না। এজন্য বেতন স্কেল ডাবল করতে হয়েছে।
আমি একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা পোনে দু'লাখ টাকা আমার বেতন। গাড়ি কিনেছি, কিন্তু একদম লেটেস্টটা কিনতে পারিনি। বৌ এর কাছে মাথা হেট!!!
আমি একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। আমার রেম্যুনারেশন সাড়ে তিন লাখ না করলে আমি পরের মাসেই রেজিগনেশন জমা দিব।
আমাদের গরম কালে এসি লাগে।
শীতে রুম-হিটার লাগে।
কক্সবাজার/সুন্দরবন পানসে হয়ে গেছে, এখন অবকাশ যাপনে বিদোশ যেতে হয়।
কিন্তু যাদের শ্রমের উপর ভিত্তি করে আমাদের তাবৎ পরিকল্পনা, তাদের অবস্থাটা ভিডিওতে দেখুন ১৭ ডিগ্রি সে. তাপমাত্রায় তারা ভোর ৭টায় ঠান্ডা কুয়াশা ফুড়ে ফুড়ে কাজের দিকে যাচ্ছে। ৫ মিনিট দেরি হলে পুরো দিনের বেতন কাটা হবে। তাই তারা দৌড়ে দৌড়ে ধায় আমাদের নিরাপদ আরামে রাখার জন্য। যদিও তারা তা জানে না।
আর সবার সবকিছুই মুখ তুভড়ে যাবে এদের এই পদচারনা থেমে গেলে।
সবাই সবার নিজ ধান্ধাতেই এদের পদচারনাটা চালু রাখেন। আন্তরিকভাবেই।
## গত বছরের পৌষ মাসের কোন একদিন সাইকেল চালাতে গিয়ে পোষাক-যোদ্ধা’দের কনকনে শীতে কাজে যাওয়ার দৃশ্য দেখে, একই লেখাটা তখন আমার ফেবু পাতায় লিখেছিলাম। ছোট্ট একটা ভিডিও করেছিলাম - ওটার লিংক নিচে দিযে দিলাম।
https://web.facebook.com/zazabormon/videos/10204547740669029/
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



