একলা ভীষণ কল্পনাতে ধুসর সময় দুমরে কাঁদে
রাত পোহালে মরা নদীর খেয়া পাড়ে
ছায়া-ভীরু সূর্যটিকে কেন যে আজ আবছা লাগে ,
ধুসর সময় অন্ধকারে দুমড়ে কাঁদে আগের মতই ।
শুধু আমার চোখেই রাত্রি নামায়
তোমার অবুঝ উর্বশী চোখ,
শুধু আমার মনেই বিষণ্ণতা-নির্জনতা
হায় তোমার ওই খুনি হৃদয়
এক পলকেই নিঃস্ব করে
এক পলকেই হারায় ভিড়ে ।
সাক্ষী আমার স্তিমিত চোখ
তোমার ওঠর রক্তে রাঙ্গা ।
প্রেম বুঝনা, কষ্ট বুঝ ?
তীক্ষ্ণ চোখে-শুভ্র বুকে
বিষাক্ত এক সপ্ন বেধে
নিরব চোখেই রাত্রি জাগা।
শেষ হয়েও শেষ হলনা
রক্ত মাখা গোধূলিতে, পদব্রজে ঘুরিফিরি;
একলা পথিক,
একলা মনের বিষণ্ণতায় লোনা জলে ছবি আকা ।
শুধু আমার চোখেই রাত্রি নামায়
কোন নির্জনতাদীর্ঘশ্বাসে
ঝরে পড়া মহুয়া ফুল;
শুধু আমার মাঝেই রাত্রি নামায়
বিষণ্ণতা-নির্জনতা,
আর আকুল হৃদয় সপ্ন হারায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




