somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি ও তার প্রতিকারমূলক ব্যবস্থা

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব উন্নয়নের সাথে সাথে কর্মস্থলে নারীর উপস্থিতি এখন পুরুষদের চেয়ে কোন অংশে কম নয়। উন্নয়নের পাশাপাশি নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। হয়ত লজ্জা, চাকরি হারানোর ভয়, মান সম্মান হারানোর ভয়ে বিষয়গুলো বার বার এড়িয়ে যায়, এবং প্রতিনিয়ত এ সমস্যার সম্মুখীন হন। মেয়েদের জেনে রাখা উচিত, যৌন হয়রানি মুক্ত শিক্ষা ও কর্ম পরিবেশ বজায় রাখার জন্য মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নীতিমালা রয়েছে।

এ নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক) যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।

খ) যৌন হয়রানির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

গ) যৌন হয়রানি শাস্তি যোগ্য অপরাধ- এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

যৌন হয়রানি বলতে যা বুঝায়ঃ

ক) অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ(সরাসরি অথবা ইঙ্গিতে) যেমনঃ শারীরিক স্পর্শ বা এ ধরণের প্রচেষ্টা।

খ) প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করে কার সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা।

গ) যৌন হয়রানি বা নিপীড়নমূলক কথা বলা।

ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন।

ঙ) পর্ণগ্রাফি দেখানো।

চ) যৌন আবেদনমূলক ভঙ্গী।

ছ) অশালীন ভঙ্গী, যৌন নির্যাতনমূলক ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা, কাউকে অনুসারন করা বা পিছন পিছন যাওয়া, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে ঠাট্টা বা উপহাস করা।

ঞ) ব্লাক মেইল অথবা চরিত্র লঙ্ঘনের উদ্দেশ্যে স্থির বা চলমান চিত্র ধারণ করা।

ট) যৌন নিপীড়ন বা হয়রানির কারনে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশ গ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হওয়া।

ঠ) প্রেম নিবেদনে করে প্রত্যাখ্যান হয়ে হুমকি দেয়া বা চাপ প্রয়োগ করা।

ড) ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারনার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনে চেষ্টা করা।

১- ড ধারায় উল্লেখিত আচরণ সমূহ অপমানজনক এবং কর্মস্থল ও শিক্ষা প্রতিস্থান নারীর স্বাস্থ্য ও সুরক্ষার জন্য হুমকি হয়ে দাড়াতে পারে।

যৌন হয়রানীর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা কি?

সকল নিয়োগকর্তা এবং কর্ম ক্ষেত্রে দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিগন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যৌন প্রতিরোধের লক্ষ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। এ দায়িত্ব পালনের উদ্দেশ্যে, অন্যান্য পদক্ষেপ ছাড়াও তারা নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করবেঃ

ক) এ নির্দেশনায় উল্লেখিত ৪ ধারা অনুযায়ী যৌন হয়রানি বা নির্যাতনের ওপর যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে তা কার্যকর ভাবে প্রচার করতে হবে।

খ) যৌন নির্যাতন বা হয়রানীর জন্য যে আইন/ শাস্তির উল্লেখ রয়েছে তা ব্যাপকভাবে প্রচার করতে হবে।

যৌন হয়রানীর বিরুদ্ধে শাস্তি কি?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিকে ( ছাত্র ব্যতিরেকে) সাময়িকভাবে বরখাস্ত করতে পারে এবং ছাত্রদের ক্ষেত্রে, অভিযোগ কমিটির সুপারিশ অনুযায়ী তাদেরকে ক্লাস করা থেকে বিরত রাখতে পারেন । অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অসদাচরণ হিসেবে গণ্য করবে এবং সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্রের শৃঙ্খলা বিধি অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, বা যদি উক্ত অভিযোগ কোন দণ্ড যোগ্য অপরাধ বলে গণ্য হয় তাহলে সংশ্লিষ্ট কোর্ট ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবে

এসো গল্প লিখি ফেসবুক পেজ

এই "এসো গল্প লিখি" পেজে_
ছোটগল্প, অনুগল্প, মুক্তগদ্য সহ সকল প্রকার সাহিত্য সমৃদ্ধ লেখা আপনি পাঠাতে পারেন আমাদের কাছে।
প্রতি মাসের সেরা দুইটি লেখা প্রকাশিত হবে aponjanala.com (আপন জানালা এর সাহিত্য পাতায়) ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×