somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিশাচ সংসার ( পর্ব ২ )

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বের লিংকঃ Click This Link

এটা ঘর?? বাসর ঘর?? সিরিয়াসলি?
পুরো ঘর খাট কালো গোলাপ দিয়ে সাজানো ৷ দেখে মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর ৷ শাকিল কি কালো খুব পছন্দ করে? মানলাম করে তাই বলে কালো গোলাপে কেউ ঘর সাজায়? মাই গড ৷
আর এত কালো গোলাপ পেলই বা কোথায়? কালো গোলাপ তো খুব সহজলভ্য ও না ৷ যাই হোক ও আসলেই জিগেস করবো ৷ ভাবতে ভাবতেই চলে এলো শাকিল ৷

-- আপনার সমস্যা কি?
-- কেনো?
-- কালো গোলাপ দিয়ে কেউ ঘর সাজায়? পুরাই ভৌতিক লাগতেছে ৷ আর বিশ্রীও ৷
-- তোমার ভালো লাগেনি?
-- কি করে লাগবে? এর মধ্যে যদি সাপ থাকে বোঝাইতো যাবেনা ফোস করে ছেবল দিবে শুতে গেলে ৷ অথবা যদি কোন পোকা থাকে? ইশ কি রুচি আপনার ৷
-- আচ্ছা তুমি ফ্রেশ হও আমি এর মধ্যে এগুলো সরিয়ে ফেলছি ৷
-- জ্বী প্লীজ
-- ওকে ৷

নাদিয়া শোনো!!

-- আবার কি?
-- আলমারী তে একটা শাড়ী রেখেছি তোমার জন্য ফ্রেশ হয়ে ওটা পরবে প্লীজ?
-- ওলে বাবালে রোমান্টিক বরটা আমার আচ্ছা ওকে ৷

আলমারী খুলেই আমার চোখ কপালে উঠলো ৷ কালো শাড়ী ৷ উফ এই লোকটা নিশ্চিত কালো পাগলা ৷ হঠাৎ খেয়াল করলাম আলমারী তে রাখা দু চারটে ড্রেস বাদে সব কালো ৷ পুরো আলমারী টা অদ্ভুত লাগছে কেমন একটা ভয় করতে লাগলো আমার ৷ তাড়াতাড়ী আলমারী বন্ধ করে ফেললাম ৷
ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম ৷ যা ভেবেছিলাম ওয়াশরুমের সব জিনিস কালো ৷ টাওয়েলটা পর্যন্ত ৷ মহা মুশকিল তো ৷ এই লোকের মাথা খারাপ আমি সিওর ৷
ফ্রেশ হয়ে এসে দেখি পুরো ঘর পরিস্কার ২০ মিনিটের মধ্যে সারা ঘরের ফুল সরালো শাকিল তাও একা? একটা পাপড়ীও কোথাও নেই ৷ যাক ছেলেটা কাজের আছে ৷ ভালই হলো ৷ অলস মানুষ একদমই পছন্দ না আমার ৷

বিছানায় হেলান দিতেই সারা রাজ্যের ঘুম চলে আসলো ৷ একঘুমে সকাল নয়টা ৷ ইশশ ছিহ শ্বশুড় বাড়ীর প্রথম সকাল অথচ এত লেইট করে ফেললাম ৷
তারাতরী উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হতে যাবো তখনই একটা পেরেকের সাথে শাড়ী টান খেলো সেটা ছোটাতে হঠাৎ দেখি বাথরুম সাদায় ঝকঝক করছে ৷
আমি কি রাত কানা হয়ে গেলাম? রাতে দেখলাম সব কালো এখন দেখি সাদা ৷ হায়হায় কানা হয়ে গেছি নির্ঘাত ৷

-- নাদিয়া
-- যাই ৷
ধুরু পরে ভাববো এসব এমনি দেরী করো ফেলেছি যাই আগে ৷
আমি লজ্জায় শেষ প্রথম দিন শ্বশুড় বাড়ীতে ব্রেকফাস্টটাও বানাতে পারলামনা ৷
-- শাকিল আমি অনেক সরি
-- কেনো?
-- প্রথম দিন এতো দেরীতে-----
-- আরেহ কি যে বলো ৷ ক্লান্ত ছিলে এটা স্বাভাবিক এটা নিয়ে আবার সরি বলছে পাগলী মেয়ে ৷
মনে মনে বললাম ইশ আমার বরটা কত্ত ভালো ৷
-- নাদিয়া আমি অফিস যাচ্ছি ৷ বাবার খেয়াল রেখো ৷
-- ওক্কে ডার্কবয় যাও ৷
-- কি?
-- তোমাকে ডার্কবয় ই ডাকবো সারাদিন কালো নিয়েই পরে থাকো ৷ এইযে অফিস যাচ্ছো সব কালো ঘড়িটাও কালো রুমালটা পর্যন্ত কালো ৷
-- হাহাহা ওকে নো প্রবলেম তাই ডেকো ৷ আসি বাই ৷
-- বাই ৷

দেখতে দেখতে আমরা ১ মাস পার করে ফেললাম ৷ বরটা আমার এতো ভালো কি বলবো ৷ আর শ্বশুর বাবার কথা তো কি বলবো সবসময় মামনী ছাড়া কথাই বলেনা ৷ আমার মতো গবেটের ভাগ্যে এত সুন্দর সংসার ছিলো কল্পনাই করতে পারিনি ৷
এটা ভাবতেই হঠাৎ যেনো মনে হলো কেউ কানের কাছে এসে বলে গেলো

" না দি য়া রাত এখনো বাকী"

আমার মাথাটা ঘুরে উঠলো ঠিক তখনি সেই স্মেলটা পেলাম যেটা গাড়ীতে পেয়েছিলাম ৷ আমি আবার মাতাল হয়ে যাচ্ছি ৷ কোনো ভয় করছেনা আর ৷
--মামনি কই তুমি ৷
ঘোর কেটে গেলো আমার তখনই গা কাটা দিয়ে উঠলো আমার, কে বললো কানের কাছে কথা? আর স্মেলটা কই গেলো? আজব তো ৷ এমন হলো কেনো হঠাৎ ???
-- মামনি ৷
-- জ্ব জ্বী বা-বা যাই ৷
গলা শুকিয়ে আসছে আমার ৷ দিন দুপুরে কি সব হচ্ছে ৷


চলবে.....

পরের পর্বের লিংকঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×