somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিশাচ সংসার ( পর্ব ৩ )

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বের লিংকঃ Click This Link

-- শাকিল ৷ তোমার সাথে কিছু কথা শেয়ার করবো ভাবছি ৷ কিন্তু এসব অতিমাত্রায় হাস্যকর শোনাবে তাই বলিনি ৷ বাট আজ যা হলো এরপর ভাবলাম যাই হোক তোমাকে বলা উচিত ৷
-- কি আজব নাদিয়া ৷ তুমি আমার বউ ৷ তুমি আমাকে সব টপিকেই বলতে পারো এতো ব্যাখ্যা দিয়ে ফরম্যালিটিস করছো কেনো?
-- আসলে শাকিল ৷ আমি হঠাৎ করেই কিছু একটার স্মেল পাই ৷ আর তখনই নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলি ৷ আমি বুঝি ফিল করি কিন্তু এমন একটা ঘোরের মধ্যে চলে যাই বুঝেও কোনো কথা বলতে পারিনা ৷ একবার হলে কথা ছিলো এই নিয়ে চারবার এটা হলো ৷
-- কি বলো সিওর কোনো স্মেলেই এমন হয়?
-- হ্যাঁ আমি সিওর ৷ আবার মাসখানেক আগে মনে হলো কানের কাছে এসে কেউ কিছু একটা বলে গেলো ৷ যানি এটা শুনলে সবাই হাসবে ৷
-- না না নাদিয়া আমি বুঝতে পারছি তোমার প্রবলেম ৷ তুমি বলো আর কি হয়েছে ৷
-- আজকে মুরগী কাটছিলাম হঠাৎ মাথাটা কাটতে গিয়ে ছিটকে গেলো ৷ আমার একটু সামনেই পরলো আমি ওটা আনার জন্য উঠলাম উঠেই দেখি নেই ৷ এটা কিভাবে হয় বলো? আমি স্টিল ওখানেই আছি বেড়াল বা কিছু টেনে নিয়ে গেলে তো দেখতে পেতাম ৷ সারা ঘর খুজেও আমি ওটা আর পেলামনা ৷ সব মিলিয়ে আমি খুব অস্বস্তিতে আছি ৷
-- কি বলো? তোমার এমন প্রবলেম হচ্ছে আগে কেনো শেয়ার করোনি?
-- আসলে আমি নিজেই সিরিয়াসলি নেই নি কিন্তু আজকের ব্যাপারটার পর একটু ঘাবড়ে গেছি ৷
-- ওকে ৷ তুমি সারা দিন একা বাসায় বাবাও তো ক্লাবে ফ্রেন্ডের বাসায় যায় তোমার দিন একাই যায় হয়তো তার জন্য ৷
-- শাকিল আমারও তাই ধারণা ৷ আমাদের বাসায় যিনি কাজ করেন তার মেয়ে আছে আমি বললেই পাঠিয়ে দিবে ওকে আনি? আমার সঙ্গীও হবে কাজেও হেল্প হবে ৷
-- আচ্ছা তাহলে কথা বলো ৷

রাতে খাবার সময় শাকিল আমাকে বললো
নাদিয়া এটা কি?
আমার চোখ ছানাবড়া ৷ আমি সিওর মুরগীর মাথা আমি খুজে পাইনি রান্না করা অসম্ভব কিন্তু শাকিল তো মুরগীর মাথা চামচে নিয়ে দিব্যি ধরে আছে ৷
আমি কি এতবড় মিস্টেক করলাম সত্যি? না এটা হতেই পারেনা ৷ কিন্তু কি বলবো এখন?

-- নাদিয়া দেখো হয়তো তুমি ডিপ্রেশানে আছে তাই এসব ফিল করছো প্রমাণ তো নিজেই পেলে ৷
-- হুম হতে পারে ৷

আজ শুক্রবার আজও শাকিলের কাজে যেতে হলো কি যে মেজাজ খারাপ হচ্ছে ৷ বাবা নাকি তার ফ্রেন্ডের বাসায় লাঞ্চ করবে তিনিও নেই ৷ তাও ভালো আমাদের বুয়ার মেয়েকে এনেছি ৷ বোরিং লাগবেনা নিশ্চই ৷
-- ময়না একটা ন্যকড়া আর ঝাড়ু আনো তো দেখি আজ সব পরিস্কার করবো ৷ তুমি স্টোর রুমটা খোলো ওটা আসার পর পরিস্কার করিনি ৷ আমি আসছি ৷
-- আপু তালা দেয়া তো ৷
-- আচ্ছা দাড়াও চাবি ঘরেই আছে ৷
তালা খুলেই আবারো চমকে গেলাম ৷ পুরো রুম বোঝাই করা কালো গোলাপ ৷ এগুলো কি বিয়ের গোলাপগুলো? যদি তাই হয় এতো টাটকা কিভাবে হবে? আর তা না হলে এখানে এতো গোলাপ কীভাবে আসবে কে রাখবে? কিছুই বুঝতে পারছিনা ৷
আমার সত্যিই এখন খুব বিরক্ত লাগছে এসব ৷ কালো রংটাই যেন অসহ্য হয়ে যাচ্ছে আমার কাছে ৷ এমনিতে কালো রং সুন্দর তাই বলে জামা কাপড় থেকে শুরু করে চেয়ার টেবিল, বিছানার চাদর, এমন কি চিরুনীটাও কালো রংয়ের হলে যে কেউই বিরক্ত হবে ৷
আজ শাকিলকে বলবো সব কালো সরাতে হবে ৷ তখনই আবারো কেউ যেনো বললো

" পা র বে না স রা তে"
আর কিছু মনে নেই!!:

-- নাদিয়া ঠিক আছো?
-- আ আমার কি হয়েছিলো?
-- তুমি নাকি মাথা ঘুরে পরে গিয়েছো ময়না আমাকে ফোন দিয়ে ডাকলো ৷
-- ওহ ৷
এক সপ্তাহ হলো আর অদ্ভুদ কিছু ঘটছেনা ৷ সব নরমাল আছে ৷ আমি আগের ব্যাপারগুলো আর মনে করিনা মনে আসলেও এড়িয়ে যাই ৷ কারণ আমি বুঝতে পারছি সব আমার মনের ভুল ৷ কিন্তু ওই কালো গোলাপগুলো,,,
উফ আবারো ভাবছি?? না না ভাববো না কাজে মন দিতে হবে ৷
অনেকদিন নিউজ দেখা হয়না ফেবুতেও ঢুকিনি তেমন, সংসার নিয়েই থেকেছি ৷ দেশের নাগরীক হিসেবে দেশের পরিস্থিতি তো জানা উচিত ৷
নিউজ চ্যানেল দেখেও শান্তি নেই রাজনৈতিক মারামারি, এই নেতা খুন ওই নেতা খুন এগুলোই ঘুরে ফিরে ৷ এমনিকি সবাই সিরিয়াল দেখে? এইসব সেম সেম ঘটনা প্রতিদিন ঘটে আর বিজ্ঞাপন তো মাশআল্লাহ শুরু আছে শেষ নেই ৷

আহা কি সুন্দর নিউজ, দুই নেতা খুন, এক্সিডেন্টে নিহত, নৌকাডুবিতে নিহত, রেহিঙ্গা নিহত, পার্লার কর্মীর রহস্যজনক মৃত্যু ৷ সব নিহত আহতের খবরে ভরা ভালো কোনো নিউজই নেই খেলার নিউজটাই মনে হয় একটু ডিফরেন্ট
আচ্ছা ওই মহিলাকে চেনা চেনা লাগছে কেনো? আরেহ এইতো সেই বাচাল মহিলা ৷ ও মা উনি মারা গেলো কীভাবে? ইশ মহিলার জন্য খারাপ লাগছে বাচাল হলেও সুন্দর সাজাতেন ৷ এটার বিস্তারিত দেখতে হবে খবরে তো ঠিকভাবে দেখতে পেলাম না ৷
ফেবুতে পাবো নিশ্চই ৷ পার্লার কর্মীর মৃত্যু লিখে সার্চ করলাম ৷ হুম একটু নিচেই পেয়ে গেলাম ৷ ছবিও এড করা দেখছি ৷ ফেবুর সুবাদে এখন লাশের ছবিও পাওয়া যায় ৷ ইশ মহিলাটার ঘাড়ের কাছে রক্ত কেউ ঘাড়ে আঘাত করেই মেরে ফেলেছে ৷ নাহ আর দেখা যাবেনা ৷ শেষে ভয় লাগবে এমনিতেই যথেস্ট প্যারা আছে আমার ৷ হোম বাটন টাচ করে ডাটা অফ করতে যাবো তখনই মনে হলো আমি কিছু একটা দেখলাম মহিলার পাশে ৷

আবারো ঢুকলাম ৷
আরেহ একটা কালো গোলাপ টেবিলে রাখা ৷ সাইড থেকে পিক তোলায় মহিলার ঘরের টেবিলটা পিকে উঠেছে ৷ কেমন যেনো অদ্ভূত লাগলো ব্যাপারটা ৷ কালো ব্যাপারটা আমার সামনেই বার বার কেনো পরছে? আর এই মহিলা এই কালো গোলাপ ৷ আমাকে কি কিছু ইঙ্গীত দিচ্ছে???


চলবে......



সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×