আমি মানুষ। কারন আমার মা-বাবাও মানুষ ছিলেন। আমি মানুষ। কারন আমি মানুষের মতই হাঁটা-চলা করি। আমি মানুষ। কারন আমাকে মানুষের মতই দেখা যাচ্ছে। কিন্ত মানুষ নির্বাচনের আসল পদ্ধতি কি এটাই?
আমি মানুষ হয়েও যদি অন্য মানুষের কোন উপকারে না আসি, তাহলে আমি কিসের মানুষ? আমার কারনে যদি একজন মানুষ কিছুটা হলেও উপকৃত হয়, দোষ কি তাতে আমার। আমি মানুষের উপকার করে যদি অমানুষ পদবী পাই, তাতেও আমি মানুষ।
এখন আমি যদি দেশের ধারক-বাহক হই, আমার দায়িত্ব আর দশজন মানুষের মত থাকবেনা। আমার দায়িত্ব অনেক বেশি। আমি দেশের কোটি মানুষের জান-মালের জিম্মাদার। এখন আমি যদি তাদের ধন-সম্পদ নিজের মনে করে লুটে পুটে খাই, তাদের ........মেরে যদি পাশ পাশ করে দিই, আমাকে কি মানুষের সাথে কোনভাবে, কোন উপায়ে তুলনা করা যায়?
কিন্ত সবাই আমাকেই প্রকৃত মানুষ হিসেবে মান্য করে, শ্রদ্ধা করে।
আরে এই শ্রদ্ধা ধুয়ে কি আমি পানি খাব?
মানুষ কখনও শ্রদ্ধার মুখাপেক্ষী হয়না, শ্রদ্ধাই মানুষের মুখাপেক্ষী হয়।
আমার মত মানুষ নামধারী কুকুরদের কেন দেশের মানুষ এখনও রাস্তায় টেনে এনে শরীরে আগুন ধরিয়ে দেয়না, কেন লাথিতে লাথিতে পিচঢালা রাস্তার সাথে মিশিয়ে দেয়না তা আজও বুঝিনা। আমার মত সকল কুকুরদের পতন চাই। তা নাহলে দেশ আজীবন অন্য দেশের গোলামী-চামচামী করে যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





