somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রতনের বিয়ে

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রতন, এক আশাবাদী তরুনের নাম। শৈশব কেটেছে গ্রামের ধুলিমিশ্রিত সবুজ গ্রামে। কৈশরে সে আসে ঢাকায়। ভর্তিহয় এক নামকরা স্কুলে তাও আবার অন্যের সহায়তায়। ছোটকাল থেকেই সে খুবই ভীরু প্রকৃতির। তাই সবকাজে কেমন যেন ভীতু ভীতু ভাব থাকেই। ঢাকায় আসার পর মা বাবা কে গ্রামে রেখে আসে, উঠে ভাইয়ের বাসায়। ভাইয়ের বউ তাকে যা মনে চায় তাই করিয়ে নেয়। কারণ সে হাবাগোবা টাইপের পোলা। সে সবার হুকুম পালন করে। মানে জী, জী, ভাই, ভাবী টাইপের কথা তার মুখে লেগেই থাকে। যত কাজ করুক না কেন তার মাঝে কোন না শব্দ নাই। সব সময় সবার হুকুম পালন করতে ব্যাস্ত। নিজের পড়ালেখার কোন খরব নাই।

মানে নিজের জীবন নিয়ে কোন টেনশন নাই। এভাবে দিন যায়, মাস যায়, কাটে বছর। রতন এবার এস এস সি পরীক্ষা দিবে। কোনমত থ্রি পয়েন্ট সামথিং পাইছে আর কি! অংকে ডাব্বা মেরেছে, মানে সি গ্রেড। ততেই খুশি ভাই ভাবি। তো পাশ করার পর তার জীবনে একটা ঘটনা ঘটে গেল, রতন ধর্মীয় কাজ কাম করে, আর সদা সত্য কথা বলে, মানে ধর্মীয় সব কিছু মেনে চলতে চায়, আর অন্যায় ও অসত্য দেখলে কাউকে ছাড় দেয় না। রতনের এ পরিবর্তন দেখে ভাই ভাবি তো টেনশনে পড়ে গেল। যখন দেখে যে অবস্থা বেগতিক তারা রতন কে মানসিক হাসপাতালে ভর্তি করে। রতন হাসপাতালে ২৫ দিন থাকার পর স্বাভাবিক হয়। ( বিঃদ্রঃ ভাই ভাবি সারাদিন দাম্পত্য কলহে লিপ্ত থাকত, রতন মনে করে যে এসব দাম্পত কলহ দেখতে দেখতেই তার মাথা খারাপ হয়ে গেছে!) হাসপাতাল থেকে বাসায় যায়, সে রেষ্ট এ থাকে কিছুদিন, এরপর সে ঢাকার একটি সেকন্ড ক্লাস টাইপের কলেজ ভর্তি হল। মাঝে হল কি রতন তার ভাবির কাছে কি যেন আবদার করে বসল। কিন্তু ভাবী আর কোন মতেই রাজী হল না। উপায়ন্ত না পেয়ে রতন কান্নায় চোখ ভাসিয়ে বালিস ভিজিয়ে ফেলল। রতনের কলেজ জীবন কাটছে...। সাহস নাই তাই ভাই ভাবীর কাছে প্রয়োজনীয় জিনিস টাও চাইতে পারে না । বেচার আর কি করবে, মনের কষ্ট চেপে রাখে।

মনের যে এত কষ্ট, ভাই ভাবীর মানষিক নির্যাতন কিন্তু সে এসব কখনো তার বাবা মা কে বলতো না। যাই হোক আস্তে আস্তে রতন ইন্টারমেডিয়েট পাস করল। এবং একই কলেজে অনার্স ভর্তি হয়। অনার্স তৃতীয় বর্ষে এসে রতনের আবার মানষিক রোগ দেখা দেয়, সে আবার ভর্তি হয় সাইক্রিয়াটিক হাসপাতালে, এবার সে পয়তাল্লিশ দিন থাকে । স্বাভাবিক হবার পর সে কোন মতে অনার্স দ্বিতীয় শ্রেনীতে পাশ করে। অনার্স পাশ করার পর, তার এক বড় ভাই বিদেশ থাকার সুবাদে সে বিদেশ চলে যায়, দেশে তার ছোটবোন তাকে একই কলেজে মাষ্টার্স এ ভর্তি করিয়ে দেয়। তারপর সে বিদেশ থেকে এসে মার্ষ্টাস পরিক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেনীতে পাশ করে। এখানে তার একাডেমিক সেশন শেষ হয়। পরে সে ভাইয়ের ব্যবসা দেখাশুনা করে, মাগার ভাই রতন কে বোকা পেয়ে ইচ্ছামত খাটায় নেয়, রতন কিচ্ছু কয় না, কিন্তু ভাই রতনের বেতন যথাসময়ে দেয় না। এভাবে রতনের বিদেশ জীবন কাটছে, দু বছর পার হবার পর, তার ভাই ব্যবসা গুটিয়ে রতন কে ফাসিয়ে অন্যদেশে চলে যায়, বেচারা রতন পড়ল বিপদে, পরে কোনরকম ভাবে সে বিদেশ থেকে চলে আসে। এভাবে রতনের সেই দেশ এর কাহিনি সমাপ্ত হয়।

এবার আসা যাক রতনের বিয়ের প্রসঙ্গে, সে বিদেশ থেকে ওভাবে এসে কিছু টাকা পায়সা হাতে ছিল, তা দিয়ে সে বিয়ে করে ফেলে, বেচারা বিয়ে করে পড়ে যায় মহাবিপদে, কাজ কি করবে , টাকা কিভাবে কামাবে সে চিন্তায় রতন এর ঘুম হারাম। পরে রতনের আর এক ভাই তারে অন্য আর এক দেশে নিয়ে যায়, সে দেশ ও তার ভাই রতনের সাথে চিটারী করে। এভাবে রাতনের বিদেশ জীবন কাটছে। অন্য দিকে রতনের বউ বেচারা ভার্সিটির পড়ালেখা শেষ হয় নাই, রতন থাকে বিদেশ, সে থাকে দেশে। এভাবেই চলছে রাতনের সংসার।

রতন এখন হতাশ আনমনে হয়ে নীল আকাশের দিকে তাকায় থাকে আর কয় , আমার জীবন না যে ভাবে চলে চলতো, কিন্ত বিয়ে যে কেন করল। সে চিন্তায় বেভুর হয়ে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না।


তার ভাগ্যে কি আছে???, কে জানে...............................................!


(রতন) ছদ্ম নাম

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×