somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাড়াহুড়ার কুফল!!

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাচীন কালের কথা। জাপানে ছিলেন শগন নামের এক রাজা। রাজ্যের ধন-সম্পদ, অর্থকড়ি দেখভালের জন্য একজন যোগ্য কর্মচারীর দরকার হল তার। রাজ্যের ধন-সম্পদ আর টাকাকড়ি ছিল প্রচুর। সেগুলোর হিসাব নিকাশ রাখাও ছিল কঠিন কাজ। এ কঠিন কাজ করার মতো যোগ্য লোক কিভাবে বাছাই করা হবে-এ সমস্যায় রাজা হিমশিম খেতে লাগলেন। ঘোষণা শুনে বহু লোক রাজদরবারে এল আর গেল। তাদের মধ্য থেকে তিনজনকে প্রথমে বাছাই করা হল। এরপর এদের মধ্য থেকে যোগ্যতম লোকটিকে বেছে নেওয়ার জন্য রাজা সে দেশের একজন বৃদ্ধ বিচারক ওকাকে দায়িত্ব দিলেন। বিচারক ওকার বিচারবুদ্ধির কথা চারদিকে সবাই জানত।

ওকাকে ডেকে রাজা শগন বললেন, ‘এই তিনজনের প্রত্যেকের পরীক্ষা নিবে গোপনে। পর্দার আড়াল থেকে আমি সেটা শুনব।’ বুদ্ধিমান ওকা বললেন, যোগ্যতম লোক বাছাইয়ের ব্যাপারে আমি পূর্ণ বিশ্বস্ততা বজায় রাখব। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার কথামতোই সব হবে।

চাকুরিপ্রার্থী লোক তিনজনই সামনের ঘরে বসে অপেক্ষা করছিল। ওকা তাদের তিনজনকে এক সঙ্গে ডেকে পাঠালেন এবং বললেন, ‘রাজা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের পরীক্ষা নেই।’ তারপর প্রথম চাকুরিপ্রার্থীকে ওকা প্রশ্ন করলেন, আটকে তিন দিয়ে পূরণ করলে ফল কী হবে?’ চাকুরিপ্রার্থীটি মনে করেছিল কোনো দীর্ঘ ও জটিল প্রশ্ন করা হবে। অথচ এটা কোনো প্রশ্ন হল? এর উত্তর তো ছয় বছরের শিশুও দিতে পারে। অপ্রত্যাশিত এই সহজ প্রশ্ন শুনে সে চট করেই বলে দিল-চব্বিশ। ওকা এরপর দ্বিতীয় চাকুরিপ্রার্থীকে প্রশ্ন করলেন, উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে কী ফল হবে?’ প্রশ্ন শেষ হতে না হতেই চাকুরিপ্রার্থী উত্তর দিল-সাত।’ এরপর এল তৃতীয় চাকুরিপ্রার্থীর পালা। ওকা তাকে জিজ্ঞাসা করলেন, দু’শকে দুই দিয়ে ভাগ করলে ফল কী হবে?’ তৃতীয় চাকুরিপ্রার্থী প্রথমে প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনল। তারপর নিজের ঝোলা থেকে প্রাচীন যুগের গণনার যন্ত্র বের করল। সংখ্যা গণনার জন্য কাঠের একটি ফ্রেমের মধ্যে বিভিন্ন তার লাগিয়ে সে তারগুলোতে মোতির দানা বসিয়ে প্রাচীন কালে যন্ত্রটা বানানো হত। সে যন্ত্রের মোতির দানা গুনে গুনে প্রশ্নের সমাধান বের করতে লাগল। এদিকে দ্বিতীয় চাকুরিপ্রার্থী তার দিকে অবাক হওয়া চোখে তাকিয়ে রইল আর ভাবল, হয়ত ভয়ে আর উদ্বেগে বেচারা সব হিসাব ভুলে বসে আছে। কত বড় আহম্মক! অন্যদিকে বেশ কিছুক্ষণ পর হিসাব-নিকাশ শেষ করে মাথা উঠিয়ে তৃতীয় চাকুরপ্রার্থী বলল, একশ।’ বিচারক ওকা তখন স্মিত হেসে বললেন, আমি এটাই দেখতে চেয়েছিলাম।’ এ কথা বলে তিনি তিন চাকুরিপ্রার্থীকে বাইরে যেতে বললেন। পর্দার আড়াল থেকে তখন রাজা বের হয়ে এসে বললেন, ওকা! তুমি কাকে নির্বাচন করলে?’ ওকা বললেন, তৃতীয়জনই সবচেয়ে উত্তম। প্রথম ও দ্বিতীয়জন তাড়াহুড়া করে তাদের অভ্যাস প্রকাশ করে দিয়েছে। তারা চিন্তা করে দেখতে চায়নি, প্রশ্নের পেছনে আসল কৌশলটা কী থাকতে পারে। যখন তৃতীয় চাকুরিপ্রার্থী বুঝে গেল যে, আমি তাদের অভ্যাস পরীক্ষা করছি তখনই সে ধীরে সুস্থে চিন্তা-ভাবনা করে উত্তর দিয়েছে। এ ধরনের সতর্ক ও বুদ্ধিমানরাই রাজ্যের অর্থভাণ্ডারের যথার্থ রক্ষণাবেক্ষণ করতে পারে। ওকা যা বলেছিলেন পরে তাই বাস্তব হয়ে দেখা দিয়েছিল। তৃতীয় চাকুরিপ্রার্থীই রাজ্যের ধনভাণ্ডার ভেবে চিন্তে কাজে লাগিয়েছে। ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে।

সুত্রঃ জাপানী লোককাহিনী গল্প (অনুবাদ)।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×