somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা ক্রাইসিসঃ আমাদের আতঙ্ক এবং উদাসীনতা

১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি সুত্রঃ বাংলাদেশ জার্নাল এবং প্রথম আলো।

গত কয়েকদিন ধরে চারিদিকে একটি অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। করোনা আতঙ্কে মানুষগুলো সব বদলে গেছে। প্রায় স্থবির হয়ে গেছে জনজীবন। উপরে উপরে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে মানুষ দারুণভাবে আতঙ্কগ্রস্থ। করোনা আসছে। সে সঙ্গে ধেয়ে আসছে হিমশীতল মৃত্যু। এই মৃত্যু বড়ো করুণ এবং মর্মান্তিক।

হঠাৎ লকডাউনের আশঙ্কায় কিছু লোক ছুঁটছেন বাজারে। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য সামগ্রী কিনে মজুদ করছেন। যেটা করা মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু আতঙ্ক মানুষকে অতি সর্তক অথবা কান্ডজ্ঞানহীন করে তোলে। পরিস্থিতি খারাপের দিকে গেলে এমন যুক্তিহীন, অবিবেচক, অমানবিক, কান্ডজ্ঞানহীন কর্মকান্ড আমাদেরকে সামনে আরো দেখতে হতে পারে।

ফেসবুকে দেখলাম বাজারে হঠাৎ হুমড়ি খেয়ে পড়া এই মানুষগুলোর চলছে কঠিন সমালোচনা। কেউ কেউ 'বেহায়া অসভ্য জাতি' বলে গালাগালিও দিচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে এই দৃশ্য শুধু আমাদের দেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশেই দেখা গেছে। দেশ, কাল পাত্র ভেদে সব দেশেই আতঙ্কিত মানুষ, দিশেহারা, বেপরোয়া।

ধরেন আল্লাহ না করুন, কাল থেকে লকডাউন শুরু হলো। (আমার ধারণা ব্যাপারটা হঠাৎ করে ঘটবে আগাম কোন জানান না দিয়ে। এই ব্লগ যখন পোস্ট করছি, তখন অলরেডি মাদারিপুরের শিবচর উপজেলায় দেশের প্রথম লকডাউন শুরু হয়ে গেছে) এখন আপনার বাসায় চাল-ডাল নেই। তখন আপনি কি করবেন? আপনার সরকারতো আর জাস্টিন ট্রুডোর সরকার না, (আর দেশটাও কানাডা না) যে বাসায় বাসায় খাদ্য পৌঁছাইয়া দিবে। তাই মানুষ যদি সর্তক হয়ে (কিংবা প্যানিকড হয়ে) আপতকালের জন্য কিছু খাদ্য আগাম কিনে রাখে, তাকে আপনি দোষ দিতে পারেন না। আমরা যদি 'বেহায়া অসভ্য জাতি' হই তবে উন্নত দেশের ওরা কী যারা টয়লেট পেপারের জন্যও সুপার শপে গিয়ে মারামারি করে?

অতিমাত্রায় আতঙ্কগ্রস্থ মানুষের পাশাপাশি আবার কিছু মানুষ খুবই উদাসীন। এরা দিব্যি হেসে খেলে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। দেশে দেশে যখন 'লক ডাউন' হচ্ছে তখন হঠাৎ বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ছুটি কাটাতে অনেকেই কক্সবাজার যাচ্ছে, কেউ কেউ বিয়ে শাদীও করছে। এই সপ্তাহেই দুটি বিয়ের দাওয়াত। এদের ধারণা, করোনা এদের স্পর্শ করবে না। স্পর্শ করলেও গালে চুমু দিয়ে চলে যাবে।

অতিমাত্রায় আতঙ্কগ্রস্থ কিংবা উদাসীনতা নয়, আসুন আমরা সবাই সচেতন হই, করোনার বিপদ সম্পর্কে সর্তক হই। সরকারী নির্দেশনা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলি। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাই। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা কর। করোনা ক্রাইসিস মোকাবেলা করার সাহস এবং শক্তি দাও। আমিন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×