somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমার ‘স্ত্রী‘ হারাইয়া গেছে"...একটি রম্য লেখার প্রচেষ্টা

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“আমার ‘স্ত্রী‘ হারাইয়া গেছে, খুঁজে পাইতেছি না, ভাই আপনার ঘরে ‘স্ত্রী‘ আছে? আমাকে দিবেন? দুইটা ‘ডলা‘ দিয়া ফেরত দিবো।“
দুপুরে খেয়েদেয়ে ভাত ঘুম দিচ্ছিলাম। এমন সময় কোন বেয়াক্কেল ডোর বেল টিপে ঘুমের বারটা বাজিয়ে দিলেন। দরজা খুলে দেখি তিনতলায় চলতি মাসে আসা নতুন ভাড়াটে। আমাকে দেখে ভদ্রলোক উপরের কথা গুলো দ্রুত উগরে দিলেন। প্রচণ্ড বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম। মনে মনে রেগে গেলাম, বলে কি হারামজাদা!

আমার রাগী চোখ দেখে ভদ্রলোক নিরীহ কন্ঠে বলেন, “ভাই বিকেলে আমার একটা পার্টি আছে। স্যুটটা এক্ষুনি ‘স্ত্রী‘ করতে হবে, কিন্তু এই সময় লন্ড্রি খোলা থাকে না, তাই আপনার কাছে আসছি। দিবেন একটু স্ত্রী‘টা?“
ভদ্রলোকের কথা এতোক্ষণে বোধগম্য হলো, তিনি ইস্তিরিকে ‘স্ত্রী‘ উচ্চারণ করাতেই যতো বিভ্রান্তি।
না, আমার ঘরে ‘স্ত্রী‘ কিংবা ‘ইস্তিরি‘ এই মুহূর্তে কোনটাই নেই, তাই ভদ্রলোককে হতাশ করতে হলো। পোলাপানের পরীক্ষা শেষ, তাই স্ত্রী গেছেন বাপের বাড়ি। আর কাপড়-চোপড় কষ্ট করে নিজেরা ইস্তিরি করার বদলে আমরা লন্ড্রীতেই দিতে অভ্যস্ত।

বিয়ে করেছি প্রায় দেড় দশক। বিয়ের পর এক চিলেকোঠায় থাক্তাম। বাসাটা তেমন ভালো ছিল না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা ছিল প্রচুর। এখন আমরা ভালো বাসায় থাকি কিন্তু ভালোবাসার তীব্র অভাব। আমরা একই ছাদের নীচে আছি কিন্তু এখন আমাদের মধ্যে দূরত্ব অনেক। অথচ এক সময় আমাদের মধ্যে কি রোমান্টিক সম্পর্কই না ছিল !

মনে পড়ে বিয়ের পর এক রাতে শহরের রাস্তায় দুজনে হাঁটছি। সে রাতে আকাশে পূর্ণদশী‘র চাঁদ ছিল। চুল ওড়া বাতাস ছিল। আমরা দুজন নিবিষ্ট মনে কথা বলতে বলতে পথ চলছি। এমন সময় হঠাত মাঝ রাস্তায় উদয় হলো এক ছিনতাই কারী। হাতে লম্বা করে ধরা ছুরি। আমি বুক পেতে দিয়ে তার সামনে দাঁড়ালাম। আমার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে আমার পিছনে গিয়ে মুখ লুকালো। ছিনতাইকারীদের উদ্দেশ্যে আমি বিনীত কণ্ঠে বললাম, “তুই যা বলার আমাকে বল, যাকিছু নেয়ার আমার কাছ থেকে নে, কিন্তু খবরদার আমার স্ত্রী‘কে বিরক্ত করবি না।“
আমার মারমুখি ভাব দেখে ছিনতাইকারীরা আর কথা বাড়ায় না। আমার মানিব্যাগ, ঘড়ি, আংটি নিয়ে ভদ্রলোকের মতো চলে যায়।

ঠিক পনের বছর পর সেদিন একই সিচুয়েশন এসে উপস্থিত হলো। সেই রাতেও দুজনে পথ চলছিলাম। আকাশে কোন চাঁদ ছিল না। ছিল লাইট পোস্ট বিহীন অন্ধকার রাস্তা। এবার আর পাশাপাশি নয়, সে আগে আগে আর আমি তার একটু পিছনে। এমন সময় এক ছিনতাইকারী যেন মাটি ফুড়ে উদয় হয়। আমি এবার ছিনতাইকারীর উদ্ধত ছুরির সামনে বুক পেতে না দাঁড়িয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে স্ত্রীর পিছনে গিয়ে তার চওড়া দেহের আড়ালে দ্রুত গা ঢাকা দেই। ভাবখানা এই, মারলে ওরে আগে মার।

স্ত্রী ছিনতাইকারীর উদ্দেশ্যে তার স্বভাবসুলভ বাজখাঁই গলায় হুঙ্কার দিয়ে ওঠে,
“খবরদার ! অর এঁক কদমভি আগে মাত বাড়না, তুজে পাতা নেহি আমি কোন হু? আমার স্ত্রী ইদানীং রেগে গেলে ‘বান্দী‘ (বাংলা+ হিন্দী) ভাষায় কথা বলা শুরু করে, এইটা বোধহয় বেশী বেশী হিন্দি সিরিয়াল দেখার সাইড ইফেক্ট।
রণরঙ্গিনী স্ত্রী‘র মুখে এমন রণ হুঙ্কার শুনে মুহূর্তেই যেন ছিনতাইকারীর জানপাখি খাঁচা ছাড়ার উপক্রম। হঠাত চমকে উঠায় তার হাতধরা ছুরিটা রাস্তার ওপর সশব্দে ছিঁটকে পড়ে। সেই ছুরি কুড়িয়ে নিয়ে আমার স্ত্রী আরো দ্বিগুন জোরে চেঁচিয়ে উঠলো, “গাটার কা কিড়ে ! তোর পাতা নেহী হ্যায়, ম্যারা মামা খিলগাঁও থানার ওসি?“

ছিনতাইকারী এবার ভয় পেয়ে উল্টো দিকে ভোঁ দৌড়। তারপর শুরু হয় স্ত্রীর কথার তুবড়ি। আমার উদ্দেশ্যে তিনি শুরু করেন তার স্বভাব সুলভ রণ সঙ্গীত...“ভীরু, ইতর, কাপুরুষ, না-মর্দ, ডরপোক, ভিগি বিল্লি।“
আমি নিরীহ কন্ঠে জিজ্ঞেস করি, “ভিগি বিল্লি‘টা আবার কি?“
“এইটা বুঝো নাই ! না বুঝারই কথা।“ স্ত্রী‘র কণ্ঠে প্রকট তাচ্ছিল্য। “সারাদিনতো থাকো ক্রিকেট নিয়া। হিন্দী বুঝবা কিভাবে? ‘ভিগি বিল্লি‘ মানে হইলো ভিজা বিলাই।“
“ও। আচ্ছা তোমার কোন মামা যে খিলগাঁও থানার ওসি, এটাতো আগে কখনো শুনি নাই!“ স্ত্রী সঙ্গে সঙ্গে মুখ ঝাপটা দিয়ে বলে, “আজব, তুমি শুনবা কিভাবে? আমার মামা সত্যি সত্যি খিলগাঁও থানার ওসি হলে তোমার হাত-পা এতোদিন আস্তো থাক্তো“ !?
কথা শেষ করে তিনি গর্বিত ভঙ্গিতে আবার হাঁটতে শুরু করেন।

আমি আর কথা বাড়াই না, ধীরে ধীরে তার পিছনে হাঁটতে থাকি আর তার উপস্থিত বুদ্ধির তারিফ করি এবং তার কোন জ্ঞাতি মামা যে সত্যি সত্যি খিলগাঁও থানার ওসি না, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে গভীর সন্তোষ প্রকাশ করি।



সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×