প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে।এটা কোরআনের ঘোষণা।একদিন না একদিন সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।এটাই পৃথিবীর নিয়ম।প্রত্যেক মানুষই চাই,তার জীবনের শেষ মূহুর্ত মৃত্যুটা সৌভাগ্যের হোক।
কিন্তু সেই সৌভাগ্যের মৃত্যু খুব কম মানুষের ভাগ্যে জুটে।
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন, মুফাক্কীরে ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নাদাভী রহঃ।যিনি সারাটা জীবন ইসলামের জন্য আন্দোলন সংগ্রাম করেগিয়েছিলেন।নিজের জীবনটাকে ইসলামের জন্য " কুরবান" করে ছিলেন।
উনার আলোকিত জীবন, সমুজ্জল মৃত্যু থেকে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা।উনার জীবনটি ছিল খুব সুন্দর।তবে,উনার মৃত্যু- জীবন ছিল আরো বেশি সুন্দর।
এত সুন্দর মৃত্যু!
কল্পনা করতে পারেন,সময়টি ছিল বিংশ শতাব্দীর শেষ প্রান্তে।পবিত্র রমজান মাসের শেষ দশ দিন থেকে(২২ ই রমজান)।সপ্তাহের সেরা দিন জুমার দিনে।প্রতি জুমার চিরচরিত অনুযায়ী সুন্নতী গোসল সেরে জুমার নামাজের আগে পবিত্র কোরআন নিয়ে বসলেন সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য।কিন্তু অদৃশ্যের ইশারায় উনার সামনে এসে উপস্থিত হল সূরা ইয়াসীন।যার অপর নাম কুলুবুল কুরআন বা কোরআনের হ্র্দয়।যা মুমিনের মৃত্যুকে সহজ করে।
সূরা ইয়াসীন তেলাওয়াত শুরু করলেন।এক আয়াত দুই আয়াত করে তেলাওয়াত করতে করতে যখন " ফাবাশ্শিরহুম বিমাগফিরাতিন ও আজরিন কারীম…"(তরজমা)"তাকে সু- সিংবাদ দাও,মাগফেরাতের আর মহান প্রতিদানের"পর্যন্ত পৌছল,তখনি ই মালাকুল মাউত এসে উনার রুহকে বরণ করে নিল।প্রিয় প্রভুর ডাকে পরপারে পাড়ি জমালেন তিনি।
এমন মৃত্যুকেই তো বলা হয় সুন্দর মৃত্যু।প্রত্যেক মুমিনের অন্তরে এমন মৃত্যুরই তো কামনা থাকে।
মহান রাব্বুল আলামীন আমাদের সকলকে সুন্দর- সহজ ও সৌভাগ্যবান মৃত্যু নসিব করুন… আমীন…
>>> ইসহাক ওমর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




