কোন রকম ভয়-ভীতি দেখিয়ে, যুদ্ধের দামামা বাজিয়ে কখনোই কোন নাস্তিক অথবা বিধর্মীকে ইসলামের পথে আনা যায় না। অথচ বাংলাদেশে ইদানীং এটারই চেষ্টা করা হচ্ছে। শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে কিছু নাস্তিকের ইসলাম বিষয়ে অশ্রাব্য কথাবার্তার, ব্লগের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ইসলামী দলগুলো হরতাল আহ্বান করে। সেখানে বিভিন্ন কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। নাস্তিকের ফাঁসি, নাস্তিকদের বিরুদ্ধে বিভিন্ন জিহাদী আন্দোলনের ঘোষণা ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো, ইসলামের কোথায় এটা লেখা আছে যে তোমরা নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, জ্বালাও-পোড়াও, হরতাল দাও, নাস্তিক ধরে ফাঁসিতে ঝোলাও? কোথায় লেখা আছে এইভাবে ইসলামের পথে মানুষকে নিয়ে আসো? এটা কি বাস্তবসম্মত কোন কথা? যেখানে মহানবী (সাঃ) কাফিরদের হাতে বারবার বিভিন্নভাবে নির্যাতিত হয়েও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, হাসিমুখে, নরম ভাষায় তাদের উদ্দেশ্যে ইসলামের বানী প্রচার করে গেছেন। সাহাবীরাও তার ব্যাতিক্রম নন। যুদ্ধ তখনই করেছেন, যখন নিজেদের অস্তিত্বের উপর আঘাত এসেছে। তখনকার দিনে মুসলমানের চেয়ে কাফিররা সংখ্যায় ছিল অনেক অনেক গুণ বেশি। সঙ্গত কারণেই যুদ্ধ অনিবার্য ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশে কি মুমিন মুসলমানের সংখ্যাই বেশি, নাকি নাস্তিক/কাফিরের সংখ্যা বেশি? গুটিকয়েক নাস্তিক উলটাপালটা লিখে কি ই বা ক্ষতি করতে পারবে ইসলামের? ইসলাম কি এতোই ঠুনকো? আর মুমিন মুসলমানের ঈমানও কি তাসের ঘর, যে ওই লেখা পড়ে তাদের সবাই নাস্তিক হয়ে যাবে? যেটা করা উচিৎ সেটা হচ্ছে যারা অবিশ্বাসী, তাদেরকে সুন্দর ভাবে বুঝানো। বিভিন্নভাবে বুঝানো। টেকনিক্যালী, সিস্টেমেটিক্যালী বুঝানো। একবার হয়তো বুঝ মানবে না, হয়তো অনেক বাজে কথা শুনতে হবে। কিন্তু একসময় না একসময় ইসলামের অমায়িকতা তাকে স্পর্শ করবেই। করতেই হবে। তা না হলে আমেরিকা, ইউরোপের অনেক অমুসলিম প্রধান দেশেও প্রতি দিন হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করতেন না। জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণ করাতে ইসলাম কখনোই বলে নি। এমনও নির্দেশ আছে, "তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না।" এই কথার গূঢ় অর্থ কি আমরা অনুধাবন করতে পেরেছি? যুদ্ধ বাঁধিয়ে, ভয় দেখিয়ে শুধু অবিশ্বাসীদের মনে ইসলাম সম্বন্ধে বাজে ধারণাই দেওয়া যায়, কখনো তাদেরকে প্রকৃত ইসলামের পথে আকৃষ্ট করা যায় না।
নাস্তিকের ফাঁসি দিলেই কি ইসলামের মুক্তি?
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।