শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশ ক্রিকেট দলের একজন পেস বোলার। লর্ডস এর অনার্স বোর্ডে নাম লেখানো দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার। তিনি হতে পারতেন বাংলাদেশের "ডেল স্টেইন।" স্টেইনের মতই ক্যারিয়ারে কখনোই বড় ধরণের কোন ইনজুরিতে পড়েননি। পেস বোলারদের জন্য যা বিরল ঘটনাই। পেস বোলারসুলভ উচ্চতা ছিল, ছিল আগ্রাসন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তিনি তার বোলিং ভুলে গেছেন। একসময় অনিয়মিতভাবে হলেও টেস্ট ক্রিকেটে তিনি জ্বলে উঠতেন। গত কয়েক বছরে তার বোলিং সক্ষমতা কমতে কমতে এমনই এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখান থেকে আসলে আর পিছানো যায় না। সীমিত ওভারের ক্রিকেটে ১ ওভার, কখনোবা ১ টা বলই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে শাহাদাত আজকে ১ ওভারে দিলেন ২৪ রান। ৪ ওভারে ৫৪। বাংলাদেশের ইনিংসের ১৯ তম ওভারের শেষে যখন দেখাচ্ছিল, ১ ওভারে লাগে ২৫ রান, রাগে-দুঃখে মাথার চুল ছেঁড়া ছাড়া আসলে কিছু করার ছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল এশিয়া কাপের সেই ফাইনালের কথা, শেষ ওভারে ২০ রান দিয়ে ম্যাচটা তিনি পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশ হেরেছিল ২ রানে। বাংলাদেশের পেস বোলিং নিয়ে ভাবার সময় এসে গেছে। ভাবার সময় এসে গেছে শাহাদাতকে নিয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে আমি শাহাদাত হোসেনের কোন ভবিষ্যৎ দেখি না।
পেস বোলার শাহাদাত হোসেন কে নিয়ে কিছু কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।