দেশে এত এত সমস্যার ভিড়ে হঠাৎ করেই প্রকট হয়ে উঠেছে "লুঙ্গি" সমস্যা। আটপৌরে এই আরামদায়ক পোশাকটিকে ঘিরে অহেতুক জটিলতা আমার মত অসংখ্য লুঙ্গিপ্রেমীর জন্য কষ্টদায়ক। অফিসের কাজের চাপে তেজপাতা হবার পর বাসায় ফিরে লুঙ্গি পরলে কি যে অপার্থিব এক আনন্দ হয়, সেটা আমার মত নিখাদ লুঙ্গিপ্রেমী মাত্রই বুঝতে পারবেন। লুঙ্গি ছাড়া পুরুষ আর লবণ ছাড়া তরকারি এক ই কথা। সম্প্রতি বারিধারায় রিকশাচালক দের জন্য লুঙ্গি নিষিদ্ধ করা হয়েছে। একেকটা ট্রাউজারের কিরকম দাম, সেটা আমরা সকলেই জানি। হতদরিদ্র রিকশাচালকদের পক্ষে ট্রাউজার কিনে পরা কতটুকু অসম্ভব, এ কথা ভাবার সময় ওইসব ছুপা চুচীল সমাজের লোকদের নেই। এসব তাদের মাথাতেই আসে না। তারা আছে তাদের "ইষ্ট্যাটাশ" নিয়ে। তারা কি ওইসব রিকশাচালকদের ট্রাউজার কিনে দেওয়ার দায়িত্ব নিবেন?? অবিলম্বে এইসব ফাজলামি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। দেশে আরো অসংখ্য সমস্যা আছে। সেসব সমাধান না করে এইসব হাস্যকর কান্ড-কারখানা নিতান্ত মাথা নষ্ট লোকজনের কাজ। দয়া করে নিজের নষ্ট মাথার নষ্ট চিন্তা নিজের কাছেই রাখুন। দরকার হলে আমেরিকা চলে যান। সেখানে লোকেরা লুঙ্গি পরে না। অযথাই দরিদ্র রিকশাচালকদের জীবনটাকে আরো বেশি কঠিন করে দেবেন না।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।