একদিন এক সুন্দর আনন্দঘন মুহূর্তে আলাপচারিতা হচ্ছিল আমার একমাত্র সন্তানের সাথে। তখন সে ম্যাপেললিফ ইংলিশ মিডিয়ামের “ও” লেভেলের ছাত্র। লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি এতো অল্প বয়সে মুখে দাড়ি ও পোশাকের কারণে প্রত্যেক অভিভাবক তাকে খুব ভালভাবে চিনতো। ইসলাম ধর্মের বিভিন্ন প্রসংঙ্গ নিয়ে কথা বলতে মুখিয়ে থাকতো সে সারাক্ষণ। যাহোক, কথোপকথনের এক পর্যায়ে সে কিছু কথা সেদিন বলেছিল যা আজও আমাকে বেশ নাড়া দেয়। সে বলেছিলো, মা আমরা এই পৃথিবীতে সবাই ক্ষণিকের মেহমান। যার সংক্ষিপ্ত সারটুকু বর্ণিত হলো, যা আজও আমাকে ভাবিত করে বার বার।
হে ক্ষণিকের পথিক কখনো কী ভেবেছো তোমার গন্তব্যের পরিসমাপ্তি কোথায়? কোন পথেই বা চলছো তুমি পথের দিশা হারিয়ে? তুমি কি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত দিনযাপন ও আনন্দ ফূর্তির করার জন্য শ্রেষ্ঠতম মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছো?
ভোরের আযানের সাথে সাথে শুরু হয় তোমার পথ চলা, বাড়ে কর্মোদ্দীপনা। আবার দিনে শেষে ঘর্মাক্ত পরিশ্রান্ত হয়ে রুটিন কর্ম সেরে যথারীতি ঘুমিয়ে থাকাই কী তোমার একমাত্র কাজ? রুটি রুজি আহরণে সারাদিন সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো, জেনে শুনে সত্য গোপন করছো, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করছো হরহামেশাই! একটুও কি ভাবো এর পরিণাম ফল কী হবে?
তুমি কী কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না? রবের সাথে যে নিশ্চিত সাক্ষাৎ ঘটবে সে বিষয়ে কী তোমার কোন সংশয় আছে?! বিচার শেষে কিয়ামতের দিন কঠিনতম শাস্তির কথা কী তুমি বেমালুম ভুলে গেছো?
তাহলে কী তুমি কোরআনের কিছু কথা বিশ্বাস করো, আর কিছু বিষয় অবিশ্বাস করো তোমাদের নিজস্ব ভাল মন্দের বিবেচনায়? তুমি কি শুধু আল্লাহ্র আদেশ পালন করার জন্য নির্দেশিত হওনি?
হে পথিক! ঘুমাতে যাওয়ার পূর্বে সারাদিনের কর্মকাণ্ড নিয়ে তুমি কিছুক্ষণের জন্য হলেও একটু ভাবো এবং নিজেকে ত্রুটিমুক্ত ও সংশোধিত করো পরবর্তী মুহূর্তের জন্য। ডাক আসার পূর্বেই কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ো। নিজেকে প্রস্তুত করো। কেননা কখন কার শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে আমরা কেহই সে সম্পর্কে নিশ্চিত নই। কাফনের এক টুকরা সাদা কাপড় ব্যতীত আর কিছুই কিন্তু সেখানে সঙ্গে নেয়ার কোন অবকাশ নেই!
পরম করুণাময় আমাদের সকলকেই এই কুটিল আবর্ত থেকে মুক্ত করে ক্ষমা ও অনুগ্রহপ্রাপ্ত কৃতজ্ঞ বান্দাহহের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন এবং হেদায়ত ও সঠিক পথ প্রাপ্তির ছায়াতলে দু’নো জাহানে আশ্রয় দিন। আমীন।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।