somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল ও আব্বাসউদ্দিনের একসঙ্গে কোন ছবি নেই। এই যুগ্ম অ্যালবামে তাঁরা উপস্থিত আরেকটিবার।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজী নজরুল ইসলাম ও আব্বাসউদ্দিন আহমদ বাঙালি মুসলিম জাগরণের অগ্রদূত। এই যুগ্ম ভূমিকা জাতি সহসাই ভুলে যাবে, কেমন করে হয়। পিছিয়ে থাকা বাঙালি মুসলমান বিস্মৃতির অন্ধকার থেকে জেগে উঠেছিলেন যে ক'জনের হাত ধরে, তাদের মধ্যে প্রথম অগ্নিঝরা কবিকণ্ঠ : কাজী নজরুল, প্রথম শিরীন গীতকণ্ঠ : বাংলার বুলবুল আব্বাসউদ্দিন।

পিতা আব্বাসউদ্দিন ও পিতৃব্য নজরুল-এর ছবি ও পেইন্টিং সংগ্রহে দীর্ঘদিন, জীর্ণ অনেকাংশই। নজরুল সংশ্লিষ্ট ৮০টি ও আব্বাসউদ্দিন সংশ্লিষ্ট ৪৫টি, সর্বমোট ১২৫টি ছবি নিয়ে এই অ্যালবামে আশ্রয় নিয়েছেন : প্রমিলা, গিরিবালা, সব্যসাচী, অনিরুদ্ধ, উমা, কল্যাণী, শৈলজানন্দ, নাসিরউদ্দিন, কমল দাসগুপ্ত, ফজিলাতুন্নেসা, সুফি জুলফিকার হায়দার, খান মুহাম্মদ মঈনুদ্দিন, এস্ ওয়াজেদ আলী, ওস্তাদ জমিরউদ্দিন খান, জসীমউদ্দিন, গোলাম মোস্তফা, প্রতিভা বসু, মুহাম্মদ আকরাম খাঁ, ইব্রাহিম খান, হবিবুল্লাহ বাহার, মুজফ্ফর আহমেদ, দিলীপ কুমার রায়, মহবুবুল আলম, ধীরেন দাস, শৈলেন রায়, কানাইলাল শীল, গিরীন চক্রবর্তী। শত ব্যক্তির মাঝে কয়েকজনের ছবি। এগুলো এখন আর চট করে খুঁজে পাওয়া যাবে না, যে কারণে অ্যালবামটি মূল্যবান হতে চলেছে, কালকে যা ধারণ করেছে।

জাতীয় জীবনে তাঁরা বিশেষ ভূমিকা রেখেছিলেন, অথচ নজরুল ও আব্বাসউদ্দিন-এর ছবি কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। অফিস-আদালত-সভাঘর-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কোথাও নয়। ক্যামেরা, মোবাইল হাতে হাতে। সেদিন ছবি তোলা হত সামান্যই। আজ ছবির মানুষও নেই, ছবিও নেই।

নজরুল লিখেছেন গান, আব্বাসউদ্দিন সেই গান কণ্ঠে ধারণ করে রেকর্ডের ও সভার মাধ্যমে, পৌঁছে দিয়েছেন সারা বাংলায়। নজরুল ও আব্বাসউদ্দিনের একসঙ্গে কোন ছবি নেই। এই যুগ্ম অ্যালবামে তাঁরা উপস্থিত আরেকটিবার। জাতির ঘুম ভাঙিয়ে ছিলেন যাঁরা, তাঁদের ছবি বেসরকারী উদ্যোগে সুলভে সবার ঘরে পৌঁছে দেয়া প্রয়োজন বিবেচনায় ভাষা আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালনকারী চট্টগ্রামের লব্ধপ্রতিষ্ঠ প্রকাশনা সংস্থা কোহিনূর প্রকাশন এগিয়ে এসেছেন। তাদের জানাই উষ্ণ অভিনন্দন। নতুন প্রজন্ম এটি সাগ্রহে সংগ্রহ করবেন বলে আমার বিশ্বাস।

- মুস্তাফা জামান আব্বাসী

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×