বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে সোদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুশাইরি।
বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান।
সৌদি রাষ্ট্রদূতের আমন্ত্রণ গ্রহণ করে চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন খালেদা জিয়া। তবে সৌদি সফরের দিনক্ষণ চূড়ান্ত করেননি তিনি।
এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং চেয়ারপারসনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, সৌদি রাষ্ট্রদূত তার দেশের বাদশার পক্ষ থেকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বেগম খালেদা জিয়াকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। সফরের দিনক্ষণ পরে ঠিক করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকালে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী খুনের তদন্তে এখনো কোন অগ্রগতি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন সৌদি রাষ্ট্রদূত।
ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খুনের তদন্তে হতাশ সৌদি রাষ্ট্রদূত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।