ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের শেয়ারের লেনদেন শুরুর একদিন পর এর প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ তার দীর্ঘদিনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করলেন। ফেসবুক স্ট্যাটাসে শনিবার বিয়ের কথা ঘোষণা দেন ২৮ বছর বয়সী জুকারবার্গ। সঙ্গে বিয়ের একটি ছবিও পোস্ট করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো আলতোয় জুকারবার্গের নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠানটি হয়। গত সোমবার ২৭ বছর বয়সী চ্যান মেডিকেল গ্রাজুয়েট হন। একইদিন তিনি ২৮ বছরে পা দেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতরা বিয়ের কথা জানতেন না। তারা ভেবেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন উদযাপনের জন্যই এই অনুষ্ঠান। বিয়ের আসরে নিজের নকশা করা রুবি পাথরের একটি আংটি কনে চ্যানকে পরিয়ে দেন জুকারবার্গ। নয় বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চ্যানের সঙ্গে জুকারবার্গের পরিচয় হয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন জুকারবার্গ। ফেসবুক এখন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ফেসবুকের সদস্য এখন ৯০ কোটি।
ফেইসবুক এ টাইম দিবে তো সে?
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিয়ে করছেন, ফেইসবুক এ টাইম দিবে তো জুকারবার্গ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।