বাংলাদেশে নতুন প্রজাতির মাছ পাওয়া গেছে। দেশি চেলা মাছের মতো দেখতে ছোট আকৃতির মাছটি পাওয়া গেছে ব্রহ্মপুত্র নদে। মাছটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘লাউবুকা ব্রহ্মপুত্রায়েনেসিস’। সম্প্রতি থাইল্যান্ডের তিন মত্স্য গবেষক নতুন প্রজাতির এ মাছ আবিষ্কার করেন।
থাইল্যান্ডের কাসেটসাট বিশ্ববিদ্যালয় ও থাই সরকারের অভ্যন্তরীণ মত্স্য গবেষণা বিভাগের গবেষক সিথি কুলাবটং, শ্রীবান সুকশ্রী ও ছিরাচাই ননপায়ম জানান, ভারতীয় ও ইন্দো-অস্ট্রেলিয়ান লাউবুকা গণভুক্ত আটটি প্রজাতির বাইরে এটি একটি নতুন প্রজাতি। ১৯৯৫ সালে একজন থাই গবেষক বাংলাদেশ থেকে অ্যাকুয়ারিয়ামে করে লাউবুকা লাউবুকা মাছটি থাইল্যান্ডে নিয়ে যান। এরই মাঝে ২০০৩ সালে বাংলাদেশি মত্স্যবিদ আতাউর রহমান বাংলাদেশে লাউবুকা গণের আরেকটি প্রজাতির উপস্থিতির কথা তার একটি বইয়ে উল্লেখ করেন। তবে চলতি বছরে থাইল্যান্ডে গবেষকগণ মাছটির ওপর বিস্তারিত গবেষণা করে দেখতে পান বাংলাদেশ থেকে আনা মাছটি আতাউর রহমানের বইয়ে উল্লিখিত বর্ণনা থেকে সম্পূর্ণ আলাদা। তারপর তারা এটি নতুন প্রজাতি হিসেবে ইতালির
বায়োডাইভারসিটি জার্নালে ২০১২ সালের ৩ নম্বর ভলিউমে প্রকাশ করেন।
এ সম্পর্কে সর্বশেষ নতুন মেরুদণ্ডী প্রাণী আবিষ্কারক বাংলাদেশি গবেষক মো. সাজিদ আলী হাওলাদার সকালের খবরকে জানান, ‘বাংলাদেশ হিমালয় ও ইন্দো-বার্মা প্রাণবৈচিত্র্য বলয়ের সংযোগস্থল হওয়ায় অসংখ্য নতুন প্রজাতির প্রাণী এখানে রয়েছে। কিন্তু যথাযথ গবেষণার অভাবে আজও তা আবিষ্কার করা হয়নি। আবিষ্কারের আগে এসব প্রজাতি ধ্বংস হয়ে গেলে আমাদের পরিবেশ ও প্রতিবেশের জন্য প্রয়োজনীয় এ অমূল্য সম্পদ আমরা হারাব।’ তিনি বলেন, এসব প্রাণী থেকে উপকার পেতে হলে প্রথমে তা আবিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মত্স্যবিজ্ঞানী ড. মোস্তফা আলী রেজা মোবাইল ফোনে জানান, দেশে সেপ চেলার দুটি প্রজাতির কথা জানা ছিল। এটি নতুন একটি প্রজাতি। দেশের জন্য সুখবর। তিনি বলেন, দেশে অনেক নতুন প্রজাতি থাকার সম্ভাবনা রয়েছে। সেগুলো আবিষ্কৃত হলে দেশের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ করা সহজ হবে। এজন্য সরকারি-বেসরকারিভাবে জরিপ পরিচালনা জরুরি।
সূত্রঃ সকালের খবর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।