হলুদ সাংবাদিকতার অন্যতম মাধ্যম এটিএন বাংলা এ এটিএন নিউজ এ কথা বলার আর অপেক্ষা রাখেনা । কোনো গণমাধ্যমে বক্তব্য খন্ডিত করে প্রচার করা হলে সেটা যে হলুদ সাংবাদিকতার বাইরে নয়, তা অবশ্য উক্ত দুটি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের জানা থাকার কথা । তারপরও বক্তব্য খন্ডিত করে সম্প্রচার করার অর্থ নিশ্চিতভাবে হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছেন তারা । কোনো হলুদ সাংবাদিক জাতির বিবেক হতে পারে বলে আমার জানা নেই । সেটা হয়তো তারাই ভালো বলতে পারবেন, তারা কোন জাতির বিবেক (?)
গতকালের অনাকাঙ্খিত ঘঠনার জন্য আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবীন সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিকদের সংগঠনগুলো যৌথভাবে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করাসহ অভিযোক্ত ১০ সাংবাদিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়েছে । এই সংবাদ ইতিমধ্যে সকল চ্যানেলসহ অনলাইন গণমাধমগুলোতে প্রকাশ বা সম্প্রচার করা হলেও আবারও খন্ডিত করে সম্প্রচার করা হয়েছে উক্ত দু'টি চ্যানেলে । মাহফুজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণাসহ অভিযোক্ত সাংবাদিকদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি তারা চেপে গিয়ে হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছেন । তবে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচারিত সংবাদে অভিযোক্তদের পক্ষের কিছুটা আকুতিও প্রকাশ পেয়েছে । তা হলো, ঐক্য বা ঐক্যবদ্ধের বিষয়টিকে তারা ফলাও করেছেন । বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ ও রোকেয়া প্রাচিরও অভিযোগ করে বলেছেন, দু'দিন আগের এক অনুষ্ঠানের তাদের বক্তব্য খন্ডিত করে সম্প্রচার করা হয়েছে ।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।