somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইসমাঈল আযহার
জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

বইপোকা ও আমি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্রায় বাতিঘরে যাই। ভাল লাগে বইয়ে ভর্তি একটা ঘরে বসে বই পড়তে। বাইয়ের গন্ধে যেন মৌ মৌ করে চারপাশ। আহা বইয়ে ভর্তি এমন একটি ঘর যদি আমার থাকত!
বাতিঘর থেকে বাসায় পৌঁছে যখন আমার বইয়ের আলমারিটা দেখি- খুব খারাপ লাগে। আমার জীর্ণশীর্ণ লাইব্রেরী। অধিকাংশ ছেঁড়াভুরা বই, যা পল্টন থেকে সস্তা দরে কেনা। তবও বইয়ে অপরিপুষ্ট এই লাইব্রেরীটার জন্য আমার অনেক মায়া মমতা।
একদিনের কাহিনী, বাতিঘরে বই পড়ছি। আমার পাশে বসে বই পড়ছে পিচ্চি এক মেয়ে। বয়স আট কি নয় হবে। সে খুব মনোযোগের সঙ্গে বই পড়ছে এবং খুবই দ্রুত পাতা উল্টাচ্ছে। আমি অবাক হলাম- একফোঁটা মেয়ে কি দ্রুতইনা পড়ছে। তার আশপাশে আমি এবং যে কয়েকজন পড়ছি সবার চেয়ে বইয়ের পাতায় মনোযোগ তার বেশি।
আমি একটু ঝুকে দেখার চেষ্টা করলাম, মেয়েটি কি বই পড়ছে। সে বই থেখে মুখ না তুলেই জিজ্ঞেস করল,
চাচু কি বই পড়ছেন আপনি?
আমি একটু ধাক্কার মতো খেলাম। হয়ত মেয়েটি বুঝেছে যে, আমি দেখার চেষ্টা করছি সে কী বই পড়ছে। তা ছাড়া আমাকে আমার দু’বছরের ভাতিজি ব্যতীত কেউ কোনোদিন চাচু বলে ডাকেনি। এই প্রথম। মেয়েটির ন’বছর, আমার উনিশ। এই জন্য কী আর চাচু বলতে হবে! মিজাজটা গরম হল খুব। কিন্তু মেয়েটিকে বুঝতে দেওয়া যাবে না। এমনিতে সে আমার একটা কাণ্ড ধরতে পেরেছে। চালাক মেয়ে নিশ্চয়।
তাই হেসে বললাম, হিমু পড়ছি।
মেয়েটি চোখ কপালে তুলে বলল, আপনি এখনো হিমু পড়েননি?
ওর প্রশ্ন শুনে মনে হল, হিমু না পড়াটা বোধ হয় খুব দোষের কিছু।
তুমি পড়েছ?
অনেক আগেই পড়েছি।
বাহ বেশ ভাল। তা আর কী কী বই পড়েছ তুমি?
অনেক বই পড়েছি, অতো নাম বলতে পারবো না।
আমি যে বইটি পড়ছি আর মেয়েটি যে বইখানা পড়ছে দু’টিই কলেবরে প্রায় সমান সমান। দু’তিন পাতা কম বেশি হবে হয়ত। আমার অর্ধেকটা শেষ হতে না হতেই মেয়েটি ‘শেষ’ বলে উঠে গেল। শুধু আমি না, সবাই তার দিকে অবাক চেয়ে আছে। হয়ত আমি যা ভাবছি ওরাও তা-ই ভাবছে।
আমি এখনো মাঝে মধ্যে বাতিঘরে যাই। বাতিঘরে যখন কোন ছোট ছেলেমেয়েদের মনোযোগ সহকারে বই পড়তে দেখি- খুব অবাক লাগে। এই বয়সে ওদের কার্টুন দেখার কথা টিভিতে। অথবা মোবাইল ফোনে গেম্স নিয়ে পড়ে থাকার কথা। আজকাল আধুনিক মা বাবারা তো সন্তানদের এভাবেই বড় করে তুলছে। শুধু ক্লাসের বইগুলো পড়লেই হল। অতোসব বই পড়ে হবেটা কী?
আমি সাধুবাদ জানাই, ওই সকল মা বাবাদের যাঁরা সন্তানের হাতে ভাল একটি বই তুলে দিতে পারলে খুশি হয়।



(বি: দ্র: বাতিঘরে, বিশ্ব সাহিত্ব কেন্দ্রে, অথবা পাঠক সামাবেশে যদি কারো যাওয়া আসা থাকে একটু সারা দিবেন)
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×