somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইসমাঈল আযহার
জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

বুকের বাঁ পাশে বেদনার ঝড়

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তার পাশে বেখাপ্পা বাড়ির সামনে ছিমছাম ছোট্ট বসার ঘর। বেখাপ্পা হলেও বাড়িটা সামনের দিক থেকে খারাপ লাগে না। আদি-বাড়ির মতো মনে হয় কিছুটা। বারান্দায় সাজানো বুনো ফুল গাছ। পরিচর্যার অভাবে হেলেদুলে পড়েছে। দেখতে বেশ লাগে। আদি বাড়ির পরিবেশের সঙ্গে এটাই জুৎসই। সামনের ছোট্ট ঘরটিতে বসে আছে নিহা। হাতে পুরোনো কবিতার বই। পাতাগুলো খুলে পড়ে যাবে, পড়ে যাবে মনে হয়।

নিহা কবিতা লিখতে ভালবাসে। কবিতা করে কথা বলাও তার বেশ পছন্দের। নিহা যখন মায়ের কাজে সাহায্য করে মন থাকে বইয়ের দিকে। কখনও সে গুনগুন করে দু’লাইন কবিতা বলে ফেলে। গানের সুরে কবিতা সে গেয়ে ওঠে নিজের অজান্তে। নিহা বাঁ পাশের জানালাটা খুলে দিল। বৃষ্টিভেজা আদ্র বাতাস হু হু করে প্রবেশ করছে।

কোমল বাতাস যেন নিহাকে জড়িয়ে ধরে। একজন প্রেমিকের মতো জড়িয়ে ধরে। দীর্ঘদিনের সাক্ষাতে প্রেমিকাকে যেমন জড়িয়ে ধরে একজন পুরুষ ঠিক সেভাবে নিহাকে জড়িয়ে ধরে বাতাস। নিহা গুনগুন করে কবিতার দু’টি লাইন আওড়ায় ‘ বৃষ্টিরা গুন গুন গেয়ে যায় গান, তার শীতলতায় ছুঁয়ে যায় মন-প্রাণ।’

নিহার কি এখন মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে? হয়ত যাচ্ছে। নিহা বুনো ফুল গাছের দিকে তাকায়। দুটো ফুল ফুটেছে একটি শাখায়। ফুল দুটো দুলছে। ওরা যেন গলা জড়াজড়ি করে বেড়ে উঠছে। শীত শীত লাগছে নিহার। ওড়না দিয়ে জড়িয়ে নিল নিজেকে।
নতুন বধুর মতো মাথায় ঘোমটা টানা। নতুন বধু কথাটা যেন কেমন একটা আবেশ, স্বপ্ন, একটু একটু লজ্জা আর ভালবাসায় মোড়োনো। বধু শব্দটি যেন নিহাকে নতুন এক জগতের দিকে নিয়ে যায়।

নিহা ভাবছে, কল্পনা করছে, যদি সে লাল কাতান শাড়ি পরে, কেমন লাগবে তাকে? সবাইকে বধু সাজলে ভাল দেখায় না। একদিন তো সে বউ সাজবে, সেদিন সে লজ্জা পাবে? নাকি বেহায়ার মতো ঘোমটা ছাড়া বসে থাকবে?

নিহার একটু লজ্জা কম এটা সে প্রায় খেয়াল করে। ও পাড়ার নাপু ভাইয়ের সঙ্গে কথা বলতে তার মোটেও লজ্জা লাগে না। নিহার তখন মনে হয়, তার মধ্যে লজ্জা শরমের বালাই নেই। তবে তার এই বেহায়াপনা শুধু নাপু ভাইয়ের সঙ্গে।

অন্য কারও সঙ্গে নিহা কথাই বলতে পারে না। লজ্জায় চোখমুখ লাল হয়ে যায়। সেদিন পড়া না পারায় হেডমাস্টারের সামান্য কথায় তার ঠোঁটমুখ লাল হল। হেডমাস্টার বেচারা তাতে বেশ মজাই পেল। বার বার বলতে লাগলো, মুখটা বেশ লাল করে ফেলেছ মুখটা। পুরুষদের এমন ভাড়ামো নিহার খুব খারাপ লাগে।

ক্লাস ছুটি হলে বাড়ি আসার পথে নিহা ভালছে, আচ্ছা ছেলেরা লজ্জা পেলেও কী তাদের মুখ লাল হয়? না ছেলেদের লজ্জা-শরম নেই। ছেলেদেরও যদি মেয়েদের লজ্জা থাকতো তাহলে ভালই হত। আমাদের আপা বেশ মজা নিতে পারত হেডমাস্টারের মতো। কোনো একটা সুন্দর মায়াবি চেহারার ছেলেকে লজ্জা দিয়ে দৃশ্যটা বেশ উপভোগ করতে পারত। সেই সাথে ক্লাসের সব মেয়েরাও মজা পেত। আড়ালে বলাবলি করে বেড়াতো ছেলেটির লজ্জামাখা চেহারার নিরুপায় অবস্থার কথা।

বৃষ্টি বাড়ছে, কমছে। শীত বেড়েই চলেছে। নিহা বড় ঘরটাই গিয়ে শুয়ে পড়ে। খুব আলসেমি লাগছে তার। মন চাচ্ছে লম্বা একটা ঘুম দিতে। কিন্তু সমস্যা হল, ঘুমে চোখটা লেগে আসলেই, নিহার মা ডাক দিয়ে কোনো একটা কাজের কথা বলবে।

মা আগে এমন ছিল না, এখন রোজ রোজ একই কাণ্ড করে। আজ নিহা বিছানা ছেড়ে উঠবে না, ঘুমের ভান করে শুয়ে থাকবে। তার মা যদি বলেন, ‘ও নিহা তোর বাপ আইছে, একুট এগো তো মা’ তাহলেও নিহা আজ উঠবে না।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×