somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইসমাঈল আযহার
জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

জীবন কখনো থেমে থাকে না

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনটা নদীর মতো। নিজের মতো করে বয়ে যায়। আমরা অনেক প্লান করি, সবকিছু কিন্তু আমাদের প্লান মতাবেক হয় না। কিছু বিষয় আমরা কল্পনাও করি না, কিন্তু জীবনে ঘটে, আবার কিছু কিছু জিনিস অনেক চিন্তা ভাবনা আর প্লান প্রগ্রাম করেও করতে পারি না। জীবন কি কখনও থেমে যায়? কারও জীবন কোনদিন কোথাও আটকে গিয়েছিল? আমার জানা নেই। জীবন থেমে থাকে না তবে জোয়ার-ভাটি থাকে। উত্থান-পতন থাকে। জীবন নিজেস্ব গতিতে বয়ে যাবে কেউ চাইলেও এটাকে আটকাতে পারবে না। কখনও সময় সঙ্গ দেবে, কখনও দেবে না। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, মন খারাপেরও কিছু নেই। জীবন বলতেই সাধারণ একটা বস্তু। এটাকে অসাধারণ করে তুলতে চাইলে মূলত সমস্যার তৈরি হয়।

আমরা সফলদের মতো হওয়ার স্বপ্ন দেখি কিন্তু সফলদের জীবন ক’জন জানি। ক’জন বলতে পারবে সফলরা সফলতার সংজ্ঞা কি দিয়েছেন। যেকোন বিষয়ে আত্মবিশ্বাস আর অনবরত সাধনা মানুষকে সফলতার শিখড়ে পৌঁছে দেয়। কিন্তু আমার কাছে মনে হয় -সাধারণ জীবনটাকে অসাধারণ করে লাভ কি? এইযে সাধারণ আর অসাধারণ বলছি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এটা বলে কি ‍বুঝাতে চাইছি আমি লজ্জায় বলতে পারবো না। প্রত্যেকটা মানুষের জীবনে আলোর প্রয়োজন আছে। সততা ও নিষ্ঠার প্রয়োজন আছে। সফল জীবনের অর্থও কিন্তু আলাদা আলাদা। দিন শেষে খুশি আত্মতৃপ্তি অনেক। আত্মতৃপ্তি সফলতার ঘুনপোকাও। সফল হতে হলে কি দরকার আর না কি দরকার না সেটা তো আমি খুব ভাল করে জানি না। তবে একটা জিনিস ভাল করে বুঝেছি সস্তা সেলিব্রেশনের নেশা থাকলে সবকিছু ময়লার ভাগাড়ে যাবে।

তখন আমি খুব ছোট। আর দশটা বাচ্চার মতো হেসে খেলে কাটছে দিন। একদিন জানতে পারলাম আমি আর বাড়িতে থাকছি না। বাবা মা ভাই বোনকে সবাইকে ছেড়ে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হল। নরম বিছানা আর সুস্বাধু খাবার ত্যাগ করেছি। সেদিনই বুঝতে পেরেছিলাম জীবনটা খুব সহজ নয়। প্রতিটা মানুষের জীবনই সংগ্রামী। প্রতিটা মুহূর্ত নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়। যদি মানুষটি নারী হয় তাহলে.......।

দূর থেকে এক রকম দেখা যায় আর কাছে গেলে আরেক রকম। খুব দ্রুত সবকিছুর পরিবর্তন ঘটে। মন চাই অনেক কিছু করি। কিন্তু কি করবো এটা ভাবতে ভাবতেই দিন কেটে যায়। কয়েকদিন আকাশ পাতাল ভাবার পর আমার এখন মনে হচ্ছে নিজেকে এতো কষ্ট দেওয়া ঠিক হবে না। জীবনটাকে উপভোগ করতে ইচ্ছে করছে খুব। যা হওয়ার তা তো হবেই। কি হবে, না হবে ওসব নিয়ে রাতের ঘুম কামাই করা মোটেও ঠিক নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×