somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইসমাঈল আযহার
জীবন যদি মানুষের উপকারে না আসে, সেই জীবনের মূল্য নেই। সবার মাঝে বিলিন হতে পারাই জীবনের স্বার্থকতা। কান্না নিজের জন্য আর হাসি সবার জন্য।

করোনা আতঙ্ক, কিভাবে মরব আমরা!

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনের বেলা বাসে চড়া বন্ধ করেছি। রাত দশটার দিকে রাইদার (বাস) জন্য দাঁড়িয়ে ছিলাম। ব্যস্ততার কারণে ৫২ সিটের অনাবিলে চেপে বসি। অর্ধেক মানুষ মাস্ক পরেনি। আমিও তাদের অন্তর্ভূক্ত। মাস্ক ছাড়া একজন যাত্রীর পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। লোকটি এমনভাবে আমার দিকে তাকাচ্ছে যেন আমি করোনা আক্রান্ত। তিনিও আমার থেকে বেশ চেপে গেলেন। আমাদের দুজনের মধ্যে আরেকজন যাত্রী বসতে পারবে। লোকালবাসের সিট যে এতোটা বড় সেটা এই প্রথম বুঝতে পারলাম। অবশ্য আমার বসতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু করোনার আতঙ্ক সেটা বুঝতে দেয়নি।

দু’মিনিটের মাথায় পাশের লোকটা গুণে গুণে দুটো হেক্সি দিল। সঙ্গে সঙ্গে সব যাত্রী বড় বড় চোখ করে তাকালো। অনেকে বুঝতে পারল না কে দিয়েছে। কেউ কেউ আমার দিকে এমনভাবে তাকালো যেন খেয়ে ফেলবে লবণ মরিছ ছাড়া। মন চাইলো ওদের কান ধরে বলে আসি কামটা আমি করিনি।
কোনও একটা বাহানায় লোকটির পাশ থেকে উঠে গেলাম। হেক্সি দেয়ার পর যতক্ষণ লোকটির পাশে বসে ছিলাম দম যেন বন্ধ হয়ে আসছিল। কেন জানি মনে হচ্ছিল করোনা আমার শরীরে ঢুকবে। ঘুমন্ত যাত্রীরাও তার হেক্সির আওয়াজে জেগে গিয়েছিল এবং চোখ কপালে তুলে তাকিয়েছিল।

উঠে গিয়ে যে লোকটির পাশে বসেছি তিনি মাস্ক পরা। মাস্ক না থাকায় লোকটি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হল, আমি ভীষণ বড় কোনও অপরাধ করেছি। আমার থেকে লোকটির নির্ঘাত করোনা হবে এমন একটা ভাব।
তিনি পেটের ভেতর কথাটা আর লুকিয়ে রাখতে পারলেন না। জিজ্ঞেস করলেন, মাস্ক কেনার টাকা নেই আপনার? না থাকলে বলেন। অচেনা কেউ এমন প্রশ্ন করলে কেমন লাগে বলুন তো।
লোকটিকে বেয়াদপ জ্ঞান করে আমি কোনও কথা বললাম না। কিছুক্ষণ পর কি মনে করে যেন পকেটে হাত দিয়ে দেখলাম মানিব্যাগ নেই। মনে পড়ল ওটা বের করে টেবিলে রেখেছিলাম। দ্রুত বাস থেকে নেমে পড়লাম। মনে হলো, করোনার হাত থেকে রক্ষা রক্ষা পেয়েছি। সবখানে এতো আতঙ্ক কেন?
এদিকে বাসায় ফোন করে জানতে পারলাম, গ্রামের দোকানগুলোতে নাকি কিছু পাওয়া যাচ্ছে না। গরীবরা দোকানের আশপাশেই যেতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। একজন বলল, চালের দাম কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা। মাস্ক হ্যান্ড স্যানিটাইজার হেক্সিসল পাওয়া যাচ্ছে না এগুলো তো পুরানো খবর। চাল ডাল আটা ময়দার দামও এবার চড়া হল। এদিকে সরকারের লোকজন ডাকঢোল পিটিয়ে ঘোষণা দিচ্ছে তারা করোনা প্রতিরোধ করে ফেলতে সক্ষম। পুলিশকে দুটো টাকা আর বিড়ি দিলে নাকি তারা আড়ালে গিয়ে পাহাড়ায় মগ্ন হয়- সেও অনেক পুরনো কথা। একজন বলল, সরকার ইচ্ছে করলে নিত্যপণ্যের অতিমূল্যে বিক্রি রোধ করতে পারে। সবকিছু করার জন্য সদিচ্ছা থাকতে হয়।
আমরা বাঙালিরা করোনায় নয়, না খেয়ে মরে যাবো। করোনায় কতটুকু ক্ষতি হবে সেটা এখন দ্বিতীয় সাবজেক্ট। করোনাভাইরাসের প্রেরিপেক্ষিতে সৃষ্ট পরিস্থিতে কতো মানুষ মারা যাবে ঘুরে ঘুরে আসছে সেটি।
আমাদের দেশ হলো গুজবের দেশ, দুই নাম্বারি না আমরা করি তিননম্বারি। বহির্বিশ্বেরও কিছু দেশে দেখলাম এটা নিয়ে মারামারি লেগেছে। দোকান-পাটে পণ্য নিয়ে মানুষেরা কাড়াকাড়ি করছে। যেভাবে করোনা ছড়িয়েছে তাতে কি করবে বেচারারা। সচেতন হলে করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে। আমাদের দেশে সচেতন হলে করোনা প্রতিরোধ করা যাবে কিনা প্রশ্ন সাপেক্ষ। তবে নিত্যপ্রয়োজীয় পণ্য মজুদ এবং অতিমূল্যের কারণে মানুষ মরবে এটা শিওর বলা যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×