
একটা সময় ভালবাসা প্রাপ্তির তীব্র আকাঙ্খা ছিল, কখনও একাকিত্বের দংশনে শরীর বিষাক্ত হতাম, পৃথিবীর হাজার হাজার অপ্রাপ্তি থেকে চোখ উঠে গেছে। এখন শুধু একটা চিন্তা -খাবার, খাবার, পেট।
এই চিন্তাটা যখন প্রবল হয়ে ওঠে, আমি দর দর করে ঘামতে থাকি। দ্বিতীয় তলার লোকদের তো চিন্তা নেই।
তবে গরীব অসহায়দের দিন বর্তমান পরিস্থিতিতে ভাল-ই যাচ্ছে (বোধ হয়)। তারা কিছুটা হলেও সাহায্য-সহযোগিতা পাচ্ছেন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ব পরিবারগুলো পড়েছে দুর্ভোগে।
আমরা মানুষের কাছে হাত পাততে পারি না। সাহায্য বিতরণের তালিকায় আমাদের নাম ওঠে না। এই একটা জাতির সময় আজীবন খারাপ যায়। তবু পরিবারে এতোদিন শান্তি ছিল। কিন্তু এখন কি হবে?
গতকাল আমার এক মধ্যবিত্ব বন্ধু ফোন দিয়ে টাকা চাইল। সে জানালো, একদিন ধরে পরিবারের সবাই না খেয়ে আছে। ছোট ছোট ভাই বোনগুলোর মুখ সুকিয়ে গেছে। ঘরের বড় সন্তান হয়ে কিছুই করতে পারছে না সে।
অনিচ্ছা সত্ত্বেও তাকে ‘না’ বলতে বাধ্য হলাম। দুদিন পর নিজের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তিত আমি।
বন্ধুটি বলল, আজ বেশি গরীব হলেও কিছু একটা হতো। আমাদের একদিকে সম্মন আরেকদিকে ক্ষুধার তীব্র আঘাত। না করও কাছে বলতে পারি, আর না সহ্য করতে পারি। দোস্ত! জীবনে এতো কঠিন সময় আসবে কোনদিন ভাবতেও পারিনি।
আমি শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেললাম। চোখে জল চলে আসছে। চুপ করে আছি। কি কথা বলিশ না কেন? কিছু একটা বল দোস।
কি বলবো, ফোন কেটে দিলাম। বার বার ফোন আসছে। ফোনটি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। ব্যর্থ চেষ্টা!!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




