১ম পর্ব ::: Click This Link
একদিন শাওন আবার উত্তেজিত হয়ে আড্ডায় এলো। ইস...রে আজ ওই বাটপার রাজীবরে পাইছিলাম। সে প্রায়ই আমারে পাইলে সিগারেট, চাসহ ফাও ফাও অনেক কিছু খাইয়া যায়। আজ সে ডাক দিয়া বেঈমানীটা না করলে তারে সিল মারা যাইতো। ফাও খাইয়া যাওয়ার প্রতিশোধ লওয়া যাইতো।
জিজ্ঞাসা করলাম, ডাক-ই দিলো ক্যান, আর বেঈমানি-ই করলো কী?শাওন তখনো সমান উত্তেজনা নিয়ে বলল, আমারে ডাক দিল, শাওন ভাই কিছু খাইবেন নাকি? আমি গেলাম। খাইলাম। সেও খাইলো।
তারপর?
তারপর আর কী শালায় আগের মতোই কাহিনী করলো। বিল না দিয়া চইলা গেল।
এরপর আবারো এক খাওয়ার ঘটনা। প্রচন্ড গরমে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ আমাদের অপরিচিত, কিন্তু শাওনের পরিচিত এক ছেলে এলো। শাওনের সাথে ব্যাপক মুলাকাত, আরে বন্ধু! কতদিন পর।
আমরাও তাদের আনন্দে শেয়ার হয়ে, আনন্দিত হয়েছি এমন একটা ভাব চেহারায় এনে, দেখানো হাসি দিলাম।
পাশেই বিক্রি হচ্ছিল, আখের রস।
সেই ছেলে শাওনকে বলল, নে আখের রস খা।
শাওন বলল, না। তুই খা।
আরে নে খা।
শাওনের আবারো অনিচ্ছা, আরে না।
নে খা।
আরে না।
এই জোরাজুরির মাঝেই সেই ছেলেটি রস বিক্রেতাকে বলল, এই দুই গ্লাস দে...আর শাওন কে বলল, এক মিনিট দাঁড়া দোকান থেকে একটা রুটি কিনে আসছি।
ছেলেটা চলে যেতেই আমরা শাওনকে ধমকালাম, ব্যাটা এতো ভালো সাজার কী হলো? সেধেছে, খাবি। আর তুই আমাদের সাথে পরিচয় করিয়ে দিলি না? একলা খাওয়ার জন্য। বুঝছি।
এই সময় পাশ থেকে রসওয়ালা এসে শাওনকে একটা গ্লাস দিতে চাইলো, নেন খান।
শাওন বললো, রাখ। সে আসুক একবারে খাই।
হঠাৎ রুটি নিয়ে সেই ছেলের আগমন। এসেই বলল, তাহলে তুই খাবি না?
শাওন উত্তর দেয়ার আগে সে ঢকঢক করে ধারাবহিকভাবে দুই গ্লাস খেয়ে আরেকদিন দেখা হবে বলে চলে গেলো।
আমরা মাথা নিচু করে শাওনের চোখের দিকে না তাকেয়েই বললাম, যাইরে আরেকদিন দেখা হবে।
শাওনের এরকম অসংখ্য ঘটনা আছে। আরেকটা বলে শেষ করি। শাওন আর তার প্রেমিকা বাসে। যাত্রাবাড়ী প্রেমিকার বাড়ী। তাকে পৌছে দিতে যাচ্ছে। তখন আবার সময় খারাপ। আন্দোলনের সময়। বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি। কথায় কথায় সংঘর্ষ। কেউ হাঁচি দিলেও অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে গুলির শব্দ নাকি?
এমন সময় সেই বাসের টায়ার বাষ্ট। আগুন-টাগুন লেগে একাকার। ধোয়া। আতঙ্কিত মানুষের ছোটাছুটি, বোমা বিস্ফোরণ। সেই আতঙ্কে শাওনও তার প্রেমিকাকে রেখেই বাসের জানালা দিয়ে বের হয়ে দৌড়।
শাওনের ভাষ্যমতে, আরে ব্যাটা এতা জোরে শব্দ, তুই শুনলে বোম মনে করতি।
তা-ই বলে প্রেমিকারে পাড়াইয়া, জানালা দিয়া পালাইলি?
শাওন আর কিছু বলেনা। জিজ্ঞাসা করলাম যখন বাসে ফিরা গেলি তখন সে কী কইলো?
কিছু কয় নাই। খালি দেখাইলো দেখো পায়ে পাড়া দিয়ে কী করেছো?
অনেকদিন পর তার প্রেমিকা সীমাকে জিজ্ঞাসা করি, ওনদিন শাওন কী ধরাটা খাইলো? টায়ার বাষ্ট-রে বোম মনে করে।
সীমার সহজ উক্তি, এতো ভয় পাইলে কী চলে? তোমরাই বলো? তাহলে তো প্রতি পদে পদে ধরা খেতে হবে তার।
আর সবসময় তো আমার পক্ষে তাকে দেখে রাখাও সম্ভব না?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



