ছোট বেলায় আব্বু বাজারে গেলেই হা করে আব্বুর জন্য অপেক্ষা করতাম
কখন আব্বু আসবে
আমার জন্য কি আনবে
আমার যখন ৪ বছর বয়স তখনকার এক শুক্রবারের ঘটনা
আব্বু বাজারে যাওয়ার আগে আব্বুকে বললাম
আব্বু আমার জন্য একটা বই আইনো
আব্বু বাজার থেকে আসলো ক্লাস ১ এর একটা বাংলা বই নিয়ে
আমি তো মহা আনন্দে বই প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু পারলাম পরে শেষ করে ফেললাম
শেষ করেই আব্বুকে গেলাম গুড নিউজ টা দিতে
আব্বু বই তো শেষ
আব্বু বলল
যাও আবার ভালো করে পড়
আমি একটু পরে পড়া ধরবো
ব্যাস
সেই দিন থেকেই basically শুরু আমার শিক্ষা জীবন
এর পর অনেক দিন ই আফসোস হইত
কেন আব্বুকে ওই দিন একটা বই আনতে বলছিলাম
বইটা না আনতে বললে পড়াশুনা শুরু করা লাগতো না
এখন ও আব্বু বাইরে থেকে বাসায় আসলে আগে রান্না ঘরে গিয়ে দেখি
আব্বু আমার পছন্দের খাওয়ার মতো কিছু আনছে নাকি
বেশিরভাগ দিন ই আনে না
তারপরেও আমি পথ চেয়ে বসে থাকি
নিজের ভিতরের অবস্থা বিবেচনা করে যা বুঝি
আব্বুর বাজারে যাওয়ার শেষ দিন টা তেও আমি হা করে পথ চেয়ে বসে থাকবো
আর আব্বু বাসায় আসলে রান্না ঘরে গিয়ে উকি ঝুকি মারব
আমার পছন্দের কোন খাবার আব্বু আনছে নাকি
এটা বাপ বেটার unlimited ভালবাসা ছাড়া আর কিছুই হতে পারে না
Love you আব্বু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


