কবিতাঃ ঋণাত্মক ধারা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
===============================================
উৎসর্গঃ
ব্লগার শুঁটকী মাছ
-যে অনেকদিন তার প্রিয় কবির কোন কবিতা পড়ে না !
===============================================
শাড়ির গিঁটে পাঞ্জাবীটা
আগুন ঘিরে ঘুরছে
দেখছি দুটি সুখের পোকা
কি উচ্ছ্বাসে পুড়ছে ।।
সিঁদুরসূর্য দিন আনে, রাত
কাঁপায় পর্ণীপত্রে
মন উড়ে যায় ফাগুন মাসে
মন পুড়ে যায় চৈত্রে ।।
কেমন ধারা সুখের সাড়া
অঙ্গ তো নয়- 'পুন্নাগ'-
ফাগুনরাগে রক্তশিমুল
কলংকলীন অনুরাগ ।।
মিলন না হয় হৃদয়ে তাই
মিল মেলে না ছত্রে
মন উড়ে যায় ফাগুন মাসে
মন পুড়ে যায় চৈত্রে ।।
চোখের দীপে কালবোশেখী
উড়াল জলসত্রই
তোমরা বলো ফাগুন এলো
আমি দেখি চৈত্রই ।।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন