কিছু রাজপথ অন্তহীন
কল্পজগতের শিরিষ বাগান হয়ে
জেগে ওঠে দৃশ্যপটে
দৌড়ে হেঁটে অনায়াস অতীতে দ্রবীভূত হয়
তিমির পুরনো বায়োস্কোপের মতো
দুর্গম ভূগোল ছিঁড়ে টুপ করে ঝরে পড়ে
অবাধ্য ব-দ্বীপ, দক্ষিণ প্রচ্ছদ
নিঃসঙ্গ খঞ্জ একাকি মিলিয়ে যায় অসীম বসন্তে
কিছু রাজপথ ইতিহাসের মতো বোবা
অনেক বিক্ষিপ্ত জলাধার নির্বিকার বন্দী করেছে তাকে
সময়ের ব্যারিকেডে
এখন সবুজ আর সতেজ স্বপ্ন বাঁধা আকাশের আস্তিনে
ক্যালেণ্ডারের সবুজ তারিখে লেখা মানুষের ভাগ্যলিপি
তবু স্বর্গের সনদ পেলো বোবা রাজপথ
অশ্রুর কাব্য পেলো অগণিত
প্রহর আর প্রজাপতির প্রবল মিথুনকালে
বর্ষা ছাপিয়ে পেলো নিষ্কলুষ উল্লাস
পথিকের রাজপথ একমুখী
হিসেবের খাতা ছিঁড়ে আকাশের ছায়াপথে
নিঃশেষ হারিয়ে যাওয়ার মতো
তবু বৃষ্টিমালার অঝোর কালিতে
নিখুঁত খোদিত হয়ে র'ল
এইসব অন্তহীন রাজপথের গল্পসম্ভার...
আলোচিত ব্লগ
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।