somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটার অভিমান একটু বেশী ছিলো বটে,,,

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-স্যার একটা কথা বলি?
-হুম বলো।
-আপুকে বলবেন না কিন্তু।
-হু।
-আপুর ধারনা আমি আপনাকে পছন্দ করি।
-উ?
-আসলে আপু আপনাকে পছন্দ করে।
-এই মেয়ে একদম চুপ। চুপ করে পড়ো। আজ যদি পড়া ভুল যায় না তাহলে দেখো কি করি।
-স্যার!
-হু,আবার কি?
-আপু আপনার জন্মদিন উপলক্ষ্যে একটা শার্ট আর একটা ঘড়ি কিনেছে । ৭ তারিখেই দিবে।
-ভালো। জৈব যৌগ চ্যাপ্টারটা বের করো।(উফ!এত কথা মেয়েটা ক্যমনে বলে।কান আমার ঝা ঝা করতে লাগল।)
-স্যার,আমি আপুর ডায়েরী পড়েছি।
-খুব খারাপ কাজ করেছো।
-আম্মু জানে আপু আপনাকে পছন্দ করে। স্যার পরশুদিন আপনার জন্মদিন না?
-হু
-বাসায় ওই দিন বিরিয়ানি রান্না হবে। আপনি আসবেন রাতে।
-আমি আসতে পারব না সম্ভবত।
-না স্যার আপনি আসবেন। আম্মু আপনাকে বলবে আজ।
-আমি গেলাম,থাকো।

বেশ শীত পড়েছে সেবার। নভেম্বর মাসে এরকম শীত সাধারণত খুব একটা পড়ে না। পরশু দিন এসে গেল। সন্ধ্যা থেকে ফোন আসছে। রিসিভ করছি না। মেসেজ দিল-"স্যার প্লিজ একটু আসেন। সবাই বসে আছে।"
মেসেজ দেখে রেখে দিলাম। রাত সাড়ে ১১ টায় ফোন দিলাম। কণ্ঠস্বরে তীব্র অভিমান ঝরে পড়ছে। অথচ অভিমান করার অধিকারটুকু তাকে দেওয়াই হয় নি।
-উপমা শুনছো?
-জ্বি স্যার,বলুন।
-আসলে আমার ফোন বাসায় ছিল। খেয়াল করিনি।
-আচ্ছা।
-একটা কথা আন্টিকে বলে দিও।
-কি কথা?
-কাল থেকে আর পড়াতে আসব না।
-স্যার আপনি আসেন। এরপর কোন সমস্যা হবে না।
-নাহ্,ভালো থাকো। পড়াশোনা নিয়মিত করো।
-স্যার......

লাইন কেটে দিলাম। সব আবেগ প্রশ্রয় দিতে নেই। কিছু আবেগ চোরাবালির গভীরতা নিয়ে আসে। সেখান থেকে উঠাতে গেলে নিজেকেও ডুবতে হয়। কোনো কোনো মহাপুরুষ সাধনা করে হয়ত উঠতে পারে সেখান থেকে। কিন্তু আমি তো আর কোনো মহাপুরুষ নই। বছর খানেক আগে ফোন আসল রাতে। রিসিভ করতেই ওপার থেকে থেকে ভেসে উঠলো
-স্যার ভালো আছেন?
-হ্যা,কি খবর কেমন আছ তুমি?
-স্যার ভালো। আমি তো এখন চট্টগ্রামে থাকি।
-রূপার কি খবর?
-স্যার আপনি শোনেন নি?
-কি?
-মাস ছয়েক আগে আব্বু আম্মুর উপর রাগ করে সুইসাইড করেছে।

অবশ হয়ে গেল আমার চারিদিক। মোটেই প্রস্তুত ছিলাম না এমন কথা শোনার জন্য। এত্ত অভিমান! অথচ মেয়েটা কোনো দিনও জানতে পারবেনা ডায়েরীর এক কোণে লিখেছিলাম-"রূপা একটা অসাধারন মেয়ে। আমার অস্তিত্ব জুড়ে মিশে শুধুই রূপার শ্বাস-প্রশ্বাস।"

হঠাৎ নিজেকে খুব নিষ্ঠুর মনে হতে লাগল। কে বলেছে মেয়েরা নিষ্ঠুর হবার অসাধারন শক্তি নিয়ে জন্মায়? ছেলেরাও নিষ্ঠুর হবার অসাধারন শক্তি নিয়ে জন্মায়। কেউ তা দেখে,আবার কেউ তা দেখেনা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসে নি || এটা আমার একটা সেরা মিউজিক কম্পোজিশন হয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

গতকাল 'আজ একটা মেয়ের গল্প বলবো' শিরোনামে আমার খালি গলায় গাওয়া একটা গান শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি সেই গানটার এ-আই ভার্সন। আমি নিজেই খুব মুগ্ধ এবং তৃপ্ত এই গানটার... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

×