

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো উই ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় উই ফাউন্ডেশন স্কুলের ৬৪জনশিক্ষার্থী। মহাখালীর টিএন্ডটি মাঠে সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

সুরা ফাতিহা পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন ও সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উই ফাউন্ডেশন স্কুলের সব শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ নেয়মজার সব খেলার প্রতিযোগিতায়। এরপর ছিলো তাদেরই অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উদ্যোক্তা ও চেয়ারম্যান আসিব অভি বলেন খেলাধুলা পড়াশোনার জন্য উৎসাহ দিতে সবচেয়ে বড় হাতিয়ার। তিনি আরও বলেন এটা বাচ্চাদের গতানুগুতিক জীবনে উৎসাহের সঙ্গে সঙ্গে প্রতিযোগিতামূলক সমাজে যুদ্ধ করার শক্তি সঞ্চয় করতে সাহায্য করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার নাদিয়া তারিক, সিএও এপিক এয়ারওয়েজের ইমরান আসিফ, বিজিএমইএ সভাপতি শহীদ আজিম, ট্র্যান্সকমফুডস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা আক্কু চৌধুরী, টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, ব্যাংকন ফুডস লিমিটেডের জেনারেল ম্যানেজার(ব্যবস্থাপক) কাজী তানভির আক্তার, সংবাদ ব্যক্তিত্ব সেলিনা মোমেন, ব্র্যাক আড়ংয়ের জেনারেল ম্যানেজার রাজেশ খুজারিয়া।

এ ছাড়াও ছিলেন উই ফাউন্ডেশন এর অনিক রায়হানুস সাকিব, জাহিরুল ইসলাম রিয়াদ, সামস হাসান কাদির ও ফারহা দিবা কাশপি। পুরো আয়োজনের রেডিও পার্টনারছিলো কালারস এফএম ১০১.৬


সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


