তুমি আধুনিক হতে পারো কিন্তু আমার মনে হয় আর এক যুগ পরে তুমি আরেকটু মুটিয়ে যাবে বাঙালী নারীর বৈশিষ্ট মেনে...
তোমার কাজল কালো চোখের উপরে চশমা থাকবে...রুচিতে অনেক পরিবর্তন আসবে...আগের মতো বিম্বোষ্ঠা তুমি কথায় কথায় কড়া লাল লিপস্টিক এর প্রলেপ দিয়ে ঠোট ফুলোবে না...!!
চায়ে চিনি একটু কম খাবে তাও আমি জানি...রাস্তায় দাঁড়িয়ে কড়া ঝাল আর টক দিয়ে ফুচকা খাওয়ার নেশা টাও কেটে যাবে..!!
রোজ বিকেলে আর দু হাত আকাশের দিকে বাড়িয়ে দিবেনা ঠিকই কিন্তু এক কোনে বসে হলদে পৃষ্ঠা উল্টোবে..
কিন্তু তোমার কিছু অভ্যাস কখনো তার যৌবন হারাবেনা আমি জানি...
তুমি এখনো আনমনে তোমার লাভ-লকস এর গোছা ইনডেক্স এ পেচিয়ে ফেলো..!! এখনো তুমি হা করে ঘুমাও..দু খোপা করে চুল বাধো...!!
শাড়ীটা সামলাতে এখনোও হিমশিম খাও..
তোমার বাড়ির সামনের ল্যাম্পপোস্ট টা সন্ধ্যায় জ্বলে উঠলে তুমি বারান্দায় বসে রবীন্দ্রসংগীত শোনো!
এখনো টলস্টয়ের বই গুলোর শেষ পৃষ্ঠায় তোমার অস্রু ফোটায় ফোটায় পড়তে থাকে..
তুমি কাদলে এখনো তোমার নাক লাল হয়ে যায়...। ঠোট কামড়ানোর অভ্যাস টা কখনো তোমার যাবেনা..!
আর কিছু অনুভুতি আছে যার চুল কখনো পাকবেনা অথবা দেখা দিবেনা কোন বলিরেখা..
তাই আজীবন তোমাকে ভালোবাসতে হবে...কোন উপায় নেই..।
ইতি
"আমি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




