somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় আশরাফুল!!!

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদম ছোটবেলা থেকে ক্রিকেট খেলাটাই ছিল আমার ভরসা। নাদুস নুদুস থাকাতে ফুটবল খেলার মত ফিটনেস কখনোই আমার ছিল না। তাই ক্রিকেট আর ব্যাডমিন্টন ছিল আমার প্রিয় খেলা। ক্রিকেট এও যে একদম নেদাকাল থেকে ভালো ছিলাম তা না। বোলার বল করতে আসলে চোখ বন্ধ করে ব্যাট চালাতাম। বেশীরভাগ সময়েই লাগতো না। খুব ক্রিকেট খেলা দেখতাম। টেনডুলকার এর ভক্ত ছিলাম। তাই ভারতই প্রিয় দল ছিল। টিভি তে খেলা দেখতাম আর ব্যাট হাতে টেনডুলকার এর খেলা শট প্র্যাকটিস। খেলা দেখতে দেখতে প্রথমে খেলা শিখা শুরু করলাম। ডিফেন্স। ফ্রন্ট ফুটে গিয়ে। ব্যাট আর পায়ে কোন ফাঁকা থাকবে না। ফাঁকা থাকলে বল সেই ফাঁক দিয়ে ঢুকে বোল্ড হয়ে যাবো। তা তো হওয়া যাবে না। বোল্ড হওয়া খুবই লজ্জার। কারণ যে ব্যাটসম্যান বেশী বোল্ড হয় তাঁর শিখায় তত ঘাটতি। আস্তে আস্তে ডিফেন্স থেকে অফেন্স শিখলাম। কলোনীতে খেলা প্রত্যেকদিনের শট বাসায় গিয়ে বার বার মনে করা আর পড়ার ফাঁকে ফাঁকে ব্যাট হাতে নিয়ে হাওয়ায় শট প্র্যাকটিস।

এরপর ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ আসলো। আমরা একটু একটু করে পা ফেলতে শুরু করলাম। আমাদের নিজেদের দল। মনে পরে যেদিন বাংলাদেশ আই সি সি কাপ এ কেনিয়াকে হারালো। ওই খেলা রেডিও তে শুনিয়েছিল। বিকালবেলা বাংলাদেশ জিতার খবর পেয়ে বাটি আর চামচ নিয়ে রাস্তায় নেমে পড়েছিলাম আমরা অনেকেই।

এরপর আশরাফুল নামের ছোট ছেলে আমাদের দেখালো আমাদের মধ্যেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবার সম্ভাবনা আছে। এখনো কার্ডিফ এ অস্ট্রেলিয়ার সাথে করা ওর সেঞ্চুরি এর কথা ভুলতে পারি না। কার্ডিফ এর পরের ম্যাচ এ ইংল্যান্ড এর সাথে স্টিভ হারমিসন নামের লম্বা বোলার একটা বেশ শক্ত রকমের বাউন্স দিল এই ছোটখাটো আশরাফুলকে। ফ্রন্ট ফুট এ দাঁড়িয়ে থেকে পুল। ছয়। ওঃ!!! এখনো ওই শট দেখলে মন তৃপ্ত হয়ে যায়।

ওর একেকটা শট দেখলে মন ভালো হয়ে যেত। যারা একটু হলেও ক্রিকেট বোঝে তারা জানে কতটা উঁচু মাপের শট সে খেলতে সক্ষম ছিল। ‘ছিল’। হ্যাঁ। এখন অতীতই।

ভালো খেলার চেয়ে খারাপ খেলার প্রবণতাই বেশী ছিল আশরাফুলের। অকারণ অফ স্ট্যাম্প এর বাইরের বলকে খোঁচা দিয়ে কত অসংখ্য অগুনতি বার সে আউট হয়েছে তাঁর ইয়ত্তা নেই। মুখটা খুলে গালি দিয়েছি আমরা। দরকার নাই অযথা রিস্কি শট খেলে আউট। আবারো গালি। তারপরো সেই গালি ছিল বাড়ির সেই ভাই, ছেলে আর সন্তানের প্রতি যে কিছুতেই কথা শুনে না।

২০টা ম্যাচের পর হয়তো একটা ভাল ইনিংস আসতো। তাও আমরা ওইটার জন্যই অপেক্ষা করতাম। একটা কভার ড্রাইভ দেখার জন্য। একটা দুর্দান্ত পুল শট দেখার জন্য। যতক্ষণ আশরাফুল ক্রিজ এ। শট আসবে। সারা জীবন যে আশরাফুলকে গালি দিয়ে আসছে। সেও এসে দেখছে। গালি দিচ্ছে আর দেখছে। আরে শালা!!! সব বল মারস কেন? শালা ভুল ভাল মাইরা চার হইসে দেইখা আবার হাস তুমি বেকুব। কত কথা কত কিছু।

এত আবেগ!! তাঁর এই প্রতিদান কিভাবে নেই আমরা। হায় আশরাফুল!!! হায় আশরাফুল!!! আমি আবেগী মানুষ না। আবেগ থেকে দূরে থাকি। মনটা তাও ভারী ঠেকছে। কাছের মানুষের মর্মান্তিক অন্যায় মেনে নেওয়া যায় না। মানুষ আসলে ক্ষমাশীল না। মানুষ কখনো ক্ষমা করে না। ভুলে যায়। ততদিনে আবেগও চলে যায়।

ক্লাস ফোর এ থাকতে প্রথম হওয়ার জন্য হাফ ইয়েয়ারলী পরীক্ষার খাতায় নিজে নিজে মারকিং করে সব নাম্বার ৯০ এর ঘরে দিয়ে দিয়েছিলাম আমি। যেন বাসায় মায়ের ঘ্যান ঘ্যান কমে। পরে তা এমন বড় আকার ধারণ করে যে স্কুল থেকে বের করে দেয় আর কি!!! শেষ মেশ দেয় নাই। কিন্তু কেউ আমাকে ক্ষমাও করে নাই। স্কুল জীবনের মর্মান্তিক সময় আমি পাড় করেছি সহপাঠীদের উদাসীনতায়। শিক্ষকদের আসতে যেতে চোখ রাঙ্গানিতে। যেন আমি একজন খুনের আসামী। এই শিক্ষকরা নাকি আমাদের জীবনবোধ শিখাবে। তাই এখন যখন নিজের স্কুল এর অ্যাড দেখি স্টুডেন্ট এর জন্য। অনির্বচনীয় সুখ লাগে। ওই বয়সেই আমি বুঝে গিয়েছিলাম ক্ষমা পাওয়া যায় না। তাই পরবর্তী জীবনে আমিও কাউকে ক্ষমা না করার শিক্ষাই নিয়েছি। তাই তোমাকেও বলি আশরাফুল। ক্ষমা চাইলেই পাওয়া যায় না। ক্লাস ফোর এর বাচ্চা ছেলে পায় নাই। তুমি তো দামড়া পুরুষ মানুষ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×