somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগত প্রজন্ম

১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোট মেয়ে যে কিনা ক্লাস থ্রীতে পড়ে সে আমাকে স্কুল থেকে বাসায় এসে বলছে, ‘বাবা!! আমি না আমার ক্লাসের একটা ছেলেকে love করি।’ আমি একজন শিক্ষক মানুষ। পরেরদিন ছেলে মেয়েদের কি পড়াবো তাতে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। মেয়ের কথা শুনে কিছুক্ষণ বুঝতে পারলাম না আমার অনুভুতি কি হওয়া উচিৎ! অনুভূতির চেয়েও বড় সমস্যা হল যে প্রত্যুত্তরে আমার কি বলা উচিৎ এটাও আমি বুঝতে পারছিলাম না। আমি মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। মজার কথা হল মেয়ের বয়স কত মনে করতে পারছি না। সে বড় বড় চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে। তাঁর চোখে কিছুটা দুঃখ ভাব আছে। আমি পুরো ঘটনা শোনার জন্য তাঁকে উৎসাহ দিলাম ‘তাই নাকি!!’ বলে। মেয়ে বলে, ‘হ্যাঁ, but বাবা, I don’t think he loves me’। আমি চুপ। এখনো বুঝতে পারছি না আমার কেমন অনুভূতি হওয়া উচিৎ। মেয়ের মাকে ডাকব নাকি!! দুটো ঘটনা ঘটতে পারে তাতে। মেয়ের মা খুব রেগে যেতে পারে। অথবা ফ্যাক ফ্যাক করে হাসতে পারে। দুইটার কোনটাই আমি চাচ্ছি না। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, ‘ছেলের নাম কী?’ নাম শুনে ভিমড়ি খাওয়ার অবস্থা। ছেলের নাম নাকি ‘রাস্কেল’। মেয়ে আমার হতভম্ব ভাব দেখে বলল, ‘আরে বাবা! ওর নাম আসলে রাসেল। ও yo হওয়ার জন্য এরকম নাম নিয়েছে।’ অতঃপর মেয়ে তাঁর হাত মুঠি করে শুধু তর্জনী আর কনিষ্ঠা অঙ্গুলি বের করে বলল, ‘YO রাস্কেল yo yo’। আমি অবাক হওয়ার স্তর পাড় করে ফেলছি। মেয়ের কথা শুনে যাচ্ছি। শুনে যা বুঝলাম তা হল- YO রাস্কেলের অনেক নারী অনুরাগী। এদের সবাইকেই সে LOVE করে। এত LOVE এর মধ্যে আমার মেয়ে তাঁর love খুঁজে পাচ্ছে না।

কিছুক্ষণ পর আমার স্ত্রী ড্রইং রুমে এসে আমাদের নিম্নলিখিত কথোপকথন শুনতে পেল এবং অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল, ‘তোমরা এসব কি বলছ!!’

আমিঃ জীবনে সত্যিকারের love পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। বাবা মা ভাই বোন ছাড়া আর কারো কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। গেলেও তা হয় খুব rare।

আমার মেয়েঃ ঠিক বলেছ বাবা!! আমি রাস্কেলকে যে পরিমাণ love করি এটা সত্যিকারের love। এটা ও আর কারো কাছ থেকে পাবে না।

আমিঃ হুম!!

আমার মেয়েঃ আমি ওঁকে চুমু পর্যন্ত খেতে দিয়েছি। Not on the lips ofcourse!!

আমি আবারো বজ্রাহত। খুব মন খারাপ হল। আমি কি তাহলে খুব খারাপ বাবা। মেয়েকে ঠিকভাবে সময় দেই না!! নইলে কি ভয়ানক কথা কি অবলীলায় বলে যাচ্ছে এইটুকু বাচ্চা একটা মেয়ে। একে কিভাবে কি বোঝাব আমি!!

আমার মেয়েঃ বাবা!!! কথাটা আমি বানিয়ে বলেছি বাবা। তোমাকে অবাক করার জন্য। তুমি রাগ করেছ বাবা? তোমাকে না বলে আমি কাউকে love u ও বলব না বাবা। রাস্কেলকেও বলিনি।

মেয়ের হঠাৎ এরকম কথা শুনে মনটা নরম হয়ে গেল। আমার বাচ্চাটা কত বড় হয়ে যাচ্ছে। বয়সে না হোক। মনে। এদের মনের বেড় পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। যে রকম সমাজ আমরা এদের দিচ্ছি তাঁর পরিণাম তো আমাদেরই মেনে নিতে হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×