somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট (রম্য)

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রহিম সাহেব মৃত্যু শয্যায় শোয়ে। বাড়ি ভর্তি লোক সমাগম। এখন তখন মরে অবস্থা।
একজন আত্মীয় আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই রোগীর কি অবস্থা।
অপরজন উত্তর দিল, ভালোনা। ভ্যাট টা দেয়া হলেই মারা যাবেন। ভ্যাটের জন্য আটকে আছেন?
আত্মীয় চিন্তার স্বরে বলল, বড়ই চিন্তার বিষয়। তা ভ্যাটের ব্যবস্থা কি হয়েছে?
ওপাশ থেকে আরেকজন গলা বাড়িয়ে বলল, বড় ছেলে গেছে জমা দিতে।
আত্মীয় হাফ ছেড়ে বললেন, যাক! তাহলে তো আর সমস্যায় রইলনা। বুঝলেন খুব কাছের আত্মীয় তো কষ্ট আর সহ্য হয়না।
এদিকে কথা শেষ হতেনা হতেই বাড়ি জুড়ে কোলাহল পড়ে গেল। সবাই বলল, কি হয়েছে! কি হয়েছে!
ভেতর থেকে খবর এলো রোগীর অবস্থা আরো খারাপের পথে। ভ্যাট না দিয়েই বুঝি মারা যায় আর কি!
সকলে বলল, সর্বনাশ! ডাক্তার ডাকো! বদ্যি খবর দাও! ফকিরবাবা , সাধুবাবা যার মাধ্যমেই হোক ভ্যাট না আদায় পর্যন্ত রোগীকে মরতে দেয়া যাবেনা। শোর গোল কমে বাড়তেই লাগল।
রহিমের স্ত্রী ফিস ফিস করে রহিম সাহেবের কানে বললেন, ওগো আরেকটু সবর কর! তোমার বড় ছেলে ভ্যাট দিয়ে এলো বলে!
রহিম সাহেব হাত পা ছড়িয়ে মটকা মেরে পড়ে রইলেন। এদিকে মৃত্যুদূত এসে সে কখন থেকে গালে হাত দিয়ে বসে আছেন। রহিম সাহেব মৃত্যু দুতকে অনুরোধ করলেন, ভাই একটু বস। সোফাতে আরাম করে বস। আমাদের অর্থমন্ত্রী বেজায় ভাল মানুষ জান তো। ভ্যাট নিতে বেশি দেড়ি করবেনা।
মৃত্যুদূত বিরাট বিরুক্ত হয়ে কপাল কুচকে সোফার উপর বসে রইলেন। এদিকে তার বেশ কয়েকটা কাজ পড়ে রয়েছে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। ভ্যাটের রশিদ নিয়ে রহিমের সাহেবের ছেলেও আর ফিরেন না, রহিমের সাহবের মরাও হয়না।
আত্নীয়দের মাথায় হাত। রহিম সাহেব বুঝি ভ্যাট না দিয়েই মরে যাবেন। এবার বুঝি অর্থমন্ত্রীর কোপানল থেকে কারো বাঁচোয়া নেই।
একজন অধৈর্য হয়ে বললেন, এতো দেড়ি হচ্ছে কেন? পোলাপান পাঠানো ঠিক হয়নি। বোঝদার মানুষ যাওয়া উচিত ছিল। ডান হাতে মাল্পত্র দিলে তো কাম হবেনা। বা হাতে কিছু না ঝারলে কি সময় মতো কাজ আদায় করা যায়।
অজ্ঞতা ভ্যাট আদায়ের জন্য অফিসে পাঠানো হল একজন বয়স্ক বোঝদার লোককে।
তো তিনি গিয়ে দেখলেন জাতীয় ভ্যাট ভবনের সামনে মহা লাইন। লোকজন লাইন ধরে ভ্যাট দিচ্ছে। রোগীর ছেলেকে পাওয়া বিশতম সারিতে দুইশ নম্বর সিরিয়ালে।
বয়স্ক লোক তার ডান বাম হাত কাজ লাগিয়েও কোন কিছু করতে পারলেননা। বললেন, চলো দেখি ব্ল্যাকে ভ্যাট রশিদ পাওয়া যায়না।
ছেলে আর কি করে, এদিকে ভ্যাট না দিয়েই তার বাবা যায় যায়।
শেষ মেষ বিক্রয় ডট কম থেকে চড়া দামে একটা ভ্যাট রশিদ মিলল।
আনন্দের বন্যা বয়ে গেল রোগীর বাড়িতে। রহিম সাহেবের স্ত্রী খুশিতে গদ্গদ হয়ে বললেন, ওগো তোমার ছেলে ভ্যাট রশিদ পেয়ে গেছে!
শুনে রহিম সাহেব হাফ ছেড়ে মরে গেলেন!
এর এক ঘন্টা পরপর মৃত্যুদূত ঈশ্বরের কাছে তাকে যেন বাংলাদেশে আর না পাঠানো হয় সে ব্যাপারে আবেদন পত্র জমা দিয়ে আসল।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×