গতকাল থেকে সর্দি নিয়ে ব্যাপক সমস্যায় আছি, বর্তমান আরব সাগর শুকিয়ে কাট হইয়া গেছে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত আমার নাকের পানিতে আরব সাগর ডুবে গেছে
আসলে ঠাণ্ডা সর্দি আমার প্রায় সময়েই হয়ে থাকে। ঠান্ডা সর্দি হল একটি ছ্যাচড়া রোগ!
জ্বর হইলে লোকে জিজ্ঞেস করে কবে হল, কেন হল? আবার জ্বর আছে কিনা জানার জন্য কপালে হাত দেয়, সেটা কিন্তু দারুন লোভনীয় এবং উপভোগ্য
কিন্তু সর্দি হলে কেউ নাকে হাত দেয় না, কিভাবে হল সেটাও কেউ জিজ্ঞাসা করে না
যদি বলি সর্দি হয়েছে, তাইলে সরাসরি পরামর্শ দেয় – হিসটাসিন কিংবা নাপা খেয়ো!
আচ্ছা, আমরা কি এমন পরামর্শদাতা চেয়েছিলাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



