
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্র্যান্ড নেইম বিবেচনা করা হয় যাকে, তিনি আমাদের সাকিব আল হাসান। ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন এবং প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জনকারী এই ক্রিকেটার ও বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রতিভাবান খেলোয়াড় আজ পা দিলেন আটাশ বছরে।
সাকিব আমাদের মাথা উঁচু করেছেন অনেকবার, সেই বাংলাদেশের একজন হয়েও পৃথিবীর এক নম্বর অল রাউন্ডার ক্রিকেটের তিন ফরমেই। তিনি আমাদের অনেক গৌরবের মুহূর্ত উপহার দিয়েছেন, অনেক দিতে পারবেনও আশা রাখি।
সামহোয়্যার ইন ব্লগ পরিবারের সকল ব্লগারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান'কে আটাশ তম জন্মদিনের শুভেচ্ছা ও আগামীর জন্য শুভ কামনা রইল!
“শুভ জন্মদিন সাকিব আল হাসান”
পরিশেষে... আমাদের শিশির ভাবী, ইয়ে মানে আমাদের সাকিব ভাইয়ের স্ত্রী শিশির ফেসবুকে ওনার পেজে শুভেচ্ছা জানিয়েছেন তা দিয়েই শেষ করলাম
“সমালোচকরা তোমার সমালোচনা করবেন, যারা ঘৃণা করার তারা ঘৃণা করবেন, ভালবাসবেন যারা ভালবাসেন, সমর্থকরা সমর্থন দেবেন। আর আমি জীবনের শেষ সময় পর্যন্ত থাকবো তোমার জন্য। তোমার হাজারো সাফল্যের মাঝে যদি কখনো ব্যর্থতা আসে, সেদিনও আমি ঠিক এভাবেই পাশে থাকবো; একেই তো ভালবাসা বলে। শুভ জন্মদিন, আমার ভালবাসা, আমার বন্ধু আমার স্বামী। ভালবাসি তোমায়, তোমার অভাব বোধ করছি। জানি, এ মুহূর্তে তোমার পাশে নেই আমি, কিন্তু তোমার পেছনে আছি সবসময়”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






