"ঢাকার অমুক জায়গায় 'মাঙ্গো মিয়া'(ছদ্ধনাম) কে কুপিয়ে হত্যা করা হয়েছে"
পুলিশ এসেছে, লাশ নিয়ে গিয়েছে, ময়না তদন্ত হয়েছে, খুন কে করেছে, কারা করেছে? তার সাথে কারো শত্রুতা আছে কিনা? পারিবারিক কোন সমস্যা আছে কিনা, একদম কিছুই জানার দরকার নাই, শুধু 'মাঙ্গো মিয়ার' কোন ব্লগে লেখালেখি করে থাকলে তা জানলেই খুনী কে বলে দিতে পারবে পুলিশ ও কিছু আবাল পাবলিক! ব্যাস তার নামের আগে ব্লগার অমুক, ব্লগার তমুক লাগিয়ে দিবে আর ইসলাম পন্তীরা খুন করেছে, বলে শুরু হয়ে যাবে চেতনাগিরিদের চেতনা।
আচ্ছা, ব্লগারদের কি কোন পারিবারিক শত্রুতা নেই? তারা কি যে কোন কারণে খুন হতে পারে না? দুঃখের কথা এই যে যতগুলো ব্লগার হত্যা হয়েছে, সবগুলো হত্যার জন্য মৌলবাদের দোষারোপ করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে আজো তার কোন প্রমান ও হদিস নেই!
তাহলে কিভাবে আমি/আপনি বুঝেছেন এই হত্যা ইসলাম পন্তীরা করেছে? নাকি সেই ব্লগ লিখত বলেই কি সে যদি অসুস্থ হয়ে মরলেই, তাতেও কি ইসলাম পন্তীরা মেরেছে বলবেন?
আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি, আমিও একজন ব্লগার, আমিও সামহোয়্যার ইন ব্লগ এ লেখা লেখি করি, তো লেখালেখি যেমনি হোক আমিও একজন ব্লগার। তাই কিনা নয়?
তো কথা হচ্ছে, এখন আমি আমাকে আমার পূর্ব পারিবারিক বা সম্পতির বা যে কোন সমস্যার কারণে আমার শত্রুরা রাস্তায় কুপিয়ে মেরে চলে যায়, তা আমার হত্যারকারী কে হবেন?
আশা করি ইসলাম পন্তীরা, তাই না? কারণ আমি একজন ব্লগার, আমি কর্ম যাই করি না কেন, তখন কিন্তু আমার নামের আগে ব্লগার জাবেদ লেখা হবে। তো ব্লগার বললেই যে খুনী ইসলাম পন্তীরাই সেইটা কি আর বুঝিয়ে বলতে হবে? আচ্ছা বিগত কয়েক বছর আগে কি এভাবে কেউ হত্যা হয় নাই? তখনই কি সেগুলো ইসলাম পন্তীরাই হত্যা করেছে?
আফসোস, ব্লগার হলেই কোন সাক্ষী প্রমান ছাড়াই ইসলাম ধর্মকে ইঙ্গিত করে বলে এরাই খুন করেছে!
বিঃদ্রঃ আপনারা হয়তো ভাবছেন আমি খুনীকে সমর্থন করছি, কিন্তু না খুনী যেই হোক না কেন, সেই অপরাধী, তাকে সব সময় ঘৃণা করি! শুধুমাত্র একটু দুঃখ প্রকাশ করলাম যে, ব্লগার খুন হলেই ইসলাম পন্তীর নাম দিয়ে ইসলামকে যেভাবে ছোট করা হয় তা!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






