দেখুন আমি ছোট্ট ব্লগার, আমারে আবার বড় ব্লগার ভেবে বসবেন না! অবশ্যই ব্লগিংএ ছোট-বড় কোন কিছু নাই, ব্লগার বলতেই ব্লগারকেই বুঝি, তবুও কারণবশতে বললাম
আচ্ছা এবার মূল কথায় আসি.... গত ১৫ই ডিসেম্বর ২০১৪, সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন পরীক্ষামূলক-ভাবে সামহোয়্যারইন ব্লগ কৃতপক্ষ আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্বীকার করছি সেখানে নতুন ভার্সনের কিছু নতুন অপশন বেশ চমৎকার ও কাজেরই বটে
কিন্তু কার কেমন লেগেছে সেইটা সত্যিভাবে আমি জানি না, তবে আমার কাছে নতুন ভার্সন একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!) যদিও পোস্ট কিংবা ধরনের ব্লগিংএ আমার সমস্যা হচ্ছে না, তবুও আমার কাছে একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!)
সামুর নতুন ভার্সনে এই সমস্যা, ঐ সমস্যা, তা আমি কোন সমস্যার কথা বলবো না। শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে যে সমস্যা বা ভালো লাগে না সেইটা আংশিক এক কথা তা হলো-- সামুর পুরানো ভার্সনে ব্লগিং করলে কেমন জানি একটু অহংকার কিংবা গৌরব ভাব আসে কিন্তু বর্তমান নতুন ভার্সনে মনে হচ্ছে আমি কোন বাংলালিংক দামে চটি পেইজে ঢুকলাম! যা সহজেই হাজারো লেখা নিমিষেই হাতের নাগালে হাজির
প্রিয় সামু ব্লগ কৃতপক্ষের কাছে শুধুমাত্র ব্যক্তিগত অনুরোধ রইল- যদি আপনাদের কোন প্রকার সমস্যা কিংবা ক্ষতি না হয়, তাহলে যদি পারেন আগের ভার্সনে ফিরে যান! খুবই বিরক্তিকর লাগছে নতুন ভার্সন!
ধন্যবাদ......
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



